News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় লোক আদালত ২৫৮টি মামলার নিস্পত্তি
Image

জাতীয় লোক আদালত ২৫৮টি মামলার নিস্পত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বছরের প্রথম জাতীয় লোক আদালতঊ রাজ্যের ২৪টি কোর্টে লোক আদালত বসেছিলঊ তাতে ১,৭৪৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল৷ ২৫৮টি মামলার নিস্পত্তি হয়েছে৷ মীমাংসা বাবদ ৭০ লক্ষ ৮৫ হাজার ১৪ টাকা আদায় হয়েছে৷ শনিবার ত্রিপুরা হাইকোর্ট-সহ ৮ জেলায় বিভিন্ন আদালত চত্ত্বরে ওই লোক আদালতের আয়োজন করা হয়েছিল


ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন, মামলাকারীদের আইনি সুবিধার্থে জাতীয় লোক আদালতের গুরুত্ব অপরিসীম৷ তিনি বলেন, সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে৷ ত্রিপুরা হাইকোর্টেও মামলা নিস্পত্তির জন্য তোলা হয়েছে৷


ত্রিপুরা লোকসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় জানিয়েছিলেন, প্রথম জাতীয় লোক আদালতে ১,৭৪৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিলঊ তার মধ্যে ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্ট বসবেঊ সারা ত্রিপুরায় মোট ২৪টি কোর্টে আজ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে৷
তিনি বলেন, ত্রিপুরায় জাতীয় লোক আদালতে মটর যান দুর্ঘটনা ক্ষতিপূরণ, ব্যাংকের অনাদায়ী ঋণ, আপসযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top