News Flash

  • Home
  • Uncategorized
  • এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যেও এক ঘণ্টার কর্ম বিরতি বিমাকর্মীদের
Image

এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যেও এক ঘণ্টার কর্ম বিরতি বিমাকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (এলআইসি)-র শেয়ার বাজারে বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে আজ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও বিমা কর্মীরা ১ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন৷ কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা৷


মঙ্গলবার আগরতলায় এলআইসি-র কর্মীরা কর্মবিরতি পালন করার সময় তাঁদের সংগঠনের সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, এলআইসি-র শেয়ার বিক্রি করে কেন্দ্রীয় সরকার ৯০ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা নিয়েছে৷ তাই বিমা সংস্থার সমস্ত অংশের কর্মীরা প্রতিবাদে শামিল হয়েছেন৷ তাঁর কথায়, এলআইসি-র পদাধিকারী, ফিল্ড অফিসার-সহ গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীরাও আজকের আন্দোলনে শামিল হয়েছেন৷


তিনি বলেন, এলআইসি-র সাথে ১১ লক্ষ ফিল্ড অফিসার এবং ৪০ কোটি গ্রাহক যুক্ত রয়েছেন৷ কেন্দ্রের ওই সিদ্ধান্ত তাঁদের উপর সরাসরি প্রভাব ফেলবে৷ তাঁর হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকার ওই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বিমার সাথে যুক্ত সকলে একত্রে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top