News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলা দ্বাদশ বিদ্যালয়ে আগুনে পুড়ল পূজার প্যান্ডেল
Image

কদমতলা দ্বাদশ বিদ্যালয়ে আগুনে পুড়ল পূজার প্যান্ডেল

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ জানুয়ারি৷৷ শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মধ্যে দ্বিচারিতার কারণে বাগদেবীর পুজো পন্ড৷ সরস্বতী পূজার অঞ্জলির পূর্বেই আগুনে পুড়ে ছাই পেন্ডেল সহ মা সরস্বতীর মূর্তি৷ ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তরের কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে৷ ঘটনার বিবরণে প্রকাশ,যেহেতু সরস্বতী পূজার সরকারি বন্ধ ৩০ তারিখে তাই উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কথা ছিল ৩০ তারিখ সরস্বতী পূজা হওয়ার৷ ঠিক তখনই প্রতিবাদ জানায় সুকলের ছাত্রছাত্রীরা৷


ছাত্র-ছাত্রীরা দাবি জানায় অধিকাংশ সুকল ও বাড়িতেই ২৯ তারিখ অর্থাৎ বুধবার মা সরস্বতী পুজো হচ্ছে৷ তাই কদমতলা উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ের দুপুর বিভাগের ছাত্রছাত্রীরা ২৯ তারিখ সরস্বতী পুজো করার দাবি জানায়৷ কিন্তু সুকলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের দাবি নাকচ করে ৩০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পুজো করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন৷ কিন্তু ছাত্রছাত্রীরা তাদের নিজ উদ্যোগে এবং সুকলের এক শিক্ষক সমীর কান্তি নাথের সহযোগিতায় আজ বিদ্যার দেবী মা সরস্বতী পুজোর আয়োজন করে৷ বুধবার সন্ধ্যা বেলা ঘটা করে মূর্তি এনে সম্পূর্ণ ছনের উপর প্যান্ডেল সাজিয়ে পুজোর প্রস্তুতি নেয় দুপুর বিভাগের ছাত্রছাত্রীরা৷


বুধবার সকাল থেকেই শুরু হয় পুজোর প্রস্তুতি৷ সকাল প্রায় এগারোটা নাগাদ সরস্বতী পুজো প্রায় সম্পূর্ণ হয়ে যায়৷ তখনই সকল ছাত্রছাত্রীরা অঞ্জলি নেওয়ার জন্য পুজো প্যান্ডেলে দেখতে পায় আগুনের লেলিহান শিখায় পুজো প্যান্ডেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ বিদ্যার দেবী মা সরস্বতীর মূর্তিও প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হলো বুধবার সরকারী বন্ধ না হলেও কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দু-তিনজন শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষক ছিলেন অনুপস্থিত৷ এই ঘটনার খবর পেয়ে সকল শিক্ষক সুকলে ছুটি আসেন৷ সুকলে এসে পুড়ে যাওয়া স্বরসতী মায়ের মূর্তি ও প্যান্ডেলের ফটো ও ভিডিও নিতে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন৷ শিক্ষক শিক্ষকদের এহেন কর্মকান্ডে ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও ছাত্রদের প্রচেষ্টায় শেষমেষ আগুন নেভানো হয়৷ তারপর সুকলের শিক্ষক-শিক্ষিকারা উনাদের প্রচেষ্টায় ছাত্র ছাত্রীদের মন রক্ষার্থে উনাদের সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় মূর্তি এনে প্যান্ডেল তৈরীর কাজ চলছে৷


অনেকের দাবি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মধ্যে ঐক্যতা না থাকার কারণেই এমন একটি দুর্ঘটনা সংঘটিত হলো৷ অপরদিকে শিক্ষকদের দাবি মোমবাতি থেকে আগুনের সূত্রপাত৷ কিন্তু অনেকে আবার মনে করছেন,এই অগ্ণিকান্ডের পেছনে সন্দেহের রহস্য লুকিয়ে রয়েছে৷ কারণ মাত্র ২/৩ মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখায় বিদ্যা দেবী মা সরস্বতী মূর্তি সহ সম্পূর্ণ প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গেছে৷ সুতরাং অনেকের মনেই সন্দেহ দানা বাঁধাটা স্বাভাবিক৷ তবে শিক্ষক-শিক্ষিকাদের লাল চোখের কারণে কচিকাঁচা ছাত্রছাত্রীরা মুখ খুলতে না পারলেও ক্ষোভের আগুনে ফুঁসছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top