News Flash

  • Home
  • Uncategorized
  • ২২ মাসে গ্রামীণ এলাকায় ৩০,৬৬৪টি জলের সংযোগ বিনামূল্যে দেওয়া হয়েছে : মন্ত্রী রতনলাল
Image

২২ মাসে গ্রামীণ এলাকায় ৩০,৬৬৪টি জলের সংযোগ বিনামূল্যে দেওয়া হয়েছে : মন্ত্রী রতনলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ মাত্র ২২ মাসেই বিজেপি-আইপিএফটি জোট সরকার রাজ্যের গ্রামীণ এলাকায় ৩০,৬৬৪টি বিনামূল্যে জলের সংযোগ দেওয়া হয়েছে৷ অথচ ২৫ বছরের বাম শাসনে গ্রামীণ এলাকায় ১৯,৭৪২টি জলের সংযোগ দেওয়া হয়েছে৷ অবশ্য ওই জলের সংযোগ নিতে টাকা খরচ করতে হয়েছে গ্রামবাসীদের৷ বিজেপি-আইপিএফটি জোট সরকারের সাফল্য তুলে ধরতে গিয়ে শনিবার এভাবেই পূর্বতন সরকারকে বিঁধেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


মন্ত্রী জানান, ত্রিপুরায় ৮৭২৩টি জনবসতি এলাকা রয়েছে৷ তার মধ্যে ৬১৫৮টি জনবসতি এলাকায় জল পৌঁছে গেছে৷ তবে, ২৫৫৩টি এলাকায় আংশিকভাবে জল পৌঁছলেও ১২টি জনবসতি এলাকায় এখনও জল পৌঁছায়নি৷ মূলত, সেখানে জলের কোনও সূত্র মিলেনি৷ তিনি বলেন, ২২ মাস বয়সি সরকার বিনামূল্যে সকলের ঘরে পানীয় জল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ৷ তাই অটল জলধারা মিশনের অন্তর্গত ১০০ শতাংশ বাড়িঘরে ২০২০ সালের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷
এদিন তিনি বলেন, গ্রামীণ এলাকায় ২৫ বছরের শাসনে পূর্বতন সরকার ১৯,৭৪২টি জলের সংযোগ প্রদান করেছে৷ ওই সংযোগ নিতে গ্রামবাসীদের টাকা খরচ করতে হয়েছে৷ অথচ বিজেপি-আইপিএফটি জোট সরকার বিনামূল্যে ৩০,৬৬৪টি জলের সংযোগ প্রদান করেছে৷ শহর এলাকায় ৪৮০৬টি বিনামূল্যে জলের সংযোগ দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা সরকার রাজ্যের শহর এলাকায় ৪২৫০০ টি পাড়ায় পানীয় জলের সুযোগ পৌঁছে দিয়েছে৷ তেমনি গ্রামীণ এলাকায় ৬৯৩৭৭টি পাড়ায় পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top