News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : কারাবন্দি বিরোধী উপনেতা বাদল, বিরোধী দলনেতা মানিক যাচ্ছেন বহিঃরাজ্যে, আজ থেকে বিধানসভা অধিবেশন, নেতৃত্ব সংকটে সিপিএম
Image

ত্রিপুরা : কারাবন্দি বিরোধী উপনেতা বাদল, বিরোধী দলনেতা মানিক যাচ্ছেন বহিঃরাজ্যে, আজ থেকে বিধানসভা অধিবেশন, নেতৃত্ব সংকটে সিপিএম

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : বিরোধী উপনেতা কারাগারে বন্দি। বিরোধী দলনেতা যাচ্ছেন ত্রিপুরার বাইরে। ফলে, আগামীকাল থেকে অনুষ্ঠেয় বিধানসভা অধিবেশনের প্রথম দিনে নেতৃত্ব সংকটে ভুগবে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম, এমনটাই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই, বিভিন্ন সমস্যা নিয়ে ত্রিপুরা সরকারের উপর চাপ সৃষ্টি করা কতটা সম্ভব হবে, সন্দেহ সেখানেই।

পূর্ত কেলেংকারিতে অভিযুক্ত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বর্তমান বিরোধী উপনেতা বাদল চৌধুরী বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বিরোধী দলনেতা মানিক সরকার আগামীকাল একটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য যাচ্ছেন রাজ্যের বাইরে, বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে অবগত করেছেন তিনি। ফলে, আগামীকাল বিধানসভায় বিরোধী দলের শুধু ১৪ জন সদস্য উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

এ-বিষয়ে অধ্যক্ষ রেবতিমোহন দাস জানিয়েছেন, বিরোধী দলনেতা মানিক সরকার আগামীকাল বিধানসভায় উপস্থিত থাকতে পারবেন না। একটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিনি ত্রিপুরার বাইরে যাচ্ছেন। চিঠি দিয়ে এ-কথা জানিয়েছেন, বলেন অধ্যক্ষ। সাথে তিনি যোগ করেন, বিরোধী উপনেতা বাদল চৌধুরীও সম্ভবত আগামীকাল বিধানসভায় উপস্থিত থাকতে পারবেন না।

অধ্যক্ষের কথায়, বিধায়ক তথা বিরোধী উপনেতা বাদল চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে, সেই সংবাদ বিধানসভাকে জানানো হয়েছে। কিন্তু তার পর বাদল চৌধুরী সম্পর্কে আর কোনও সংবাদ জানানো হয়নি বিধানসভাকে। তিনি বলেন, বাদলবাবু কেমন আছেন এবং কোথায় রয়েছেন জানতে চেয়ে বিধানসভা থেকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠির আজ পর্যন্ত কোনও জবাব আসেনি। তাঁর দাবি, বিধানসভার নিয়ম মোতাবেক বিধায়ক বাদল চৌধুরীর খবরাখবর নেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে তাঁর গ্রেফতার পরবর্তী অবস্থান নিয়ে বিধানসভাকে কিছু না জানানোয় ধারণা করা হচ্ছে বাদলবাবু আগামীকাল বিধানসভায় উপস্থিত থাকবেন না।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top