News Flash

  • Home
  • Uncategorized
  • মাথা ন্যাড়া করে অর্ধ নগ্ন হয়ে আইপিএফটির অভিনব প্রতিবাদ ত্রিপুরায়
Image

মাথা ন্যাড়া করে অর্ধ নগ্ন হয়ে আইপিএফটির অভিনব প্রতিবাদ ত্রিপুরায়

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় শাসক জোট আইপিএফটি-র পুরুষ কর্মীদের অর্ধ নগ্ন হয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ তাতে নয়া সংযোজন, মাথা ন্যাড়া করে অর্ধ নগ্ন হয়ে মিছিলে হাঁটলেন তাঁরা। অবশ্য, নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা এবং এনআরসি চালুর দাবির সাথে পৃথক রাজ্যের স্লোগান শরীরে এঁকেছেন ওই কর্মীরা। স্বাভাবিকভাবেই, আইপিএফটি-র শান্তিপূর্ণ আন্দোলন ক্রমেই অশান্ত হয়ে উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গত ৬ জানুয়ারি থেকে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) সদর খুমূলুঙ-এ অনির্দিষ্টকালের গন-অবস্থান শুরু করেছে আইপিএফটি। দিন যত গড়িয়েছে শান্তিপূর্ণ ওই আন্দোলন ক্রমেই রূপ বদল করতে শুরু করেছে। ত্রিপুরায় এখন কনকনে ঠান্ডা পড়েছে। অথচ, ওই ঠান্ডায় আইপিএফটি কর্মীরা অর্ধ নগ্ন হয়ে আন্দোলন জারি রেখেছেন।

আজ খুমূলুঙ-এ মিছিল শুরু হওয়ার আগে কয়েকজন কর্মী মাথা ন্যাড়া করেন। গন-অবস্থানস্থলেই তাঁরা মাথা ন্যাড়া করেন। সাথে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা, ত্রিপুরায় এনআরসি চালু এবং পৃথক রাজ্য গঠনের স্লোগান সারা শরীরে এঁকে নেন।

এ-বিষয়ে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, প্রতিবাদের অংশ হিসেবেই দলীয় কর্মীরা আজ মাথা ন্যাড়া করেছেন। তাঁর দাবি, জনজাতি কল্যানে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংগ্রামের পথ ছাড়বো না আমরা, বলেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top