News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়াংখেড়েতে স্মিথদের বিরুদ্ধে অনন্য রেকর্ডের সামনে কোহলি
Image

ওয়াংখেড়েতে স্মিথদের বিরুদ্ধে অনন্য রেকর্ডের সামনে কোহলি

মু্ম্বই, ১৩ জানুয়ারি (হি.স.) : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ফের মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে ছোঁয়ার হাতছানি ক্যাপ্টেন বিরাট কোহলির সামনে। কখনও ব্যাট হাতে নয়া নজির গড়েন তো কখনও অধিনায়ক হিসেবে নতুন মাইলস্টোন স্পর্শ করেন তিনি। ইতিমধ্যেই শচীন-পন্টিংয়ের মতো কিংবদন্তিদের বেশ কিছু রেকর্ড ভেঙে ফেলেছেন কোহলি। এবার মাস্টার ব্লাস্টার শচীনের একটি বিরল রেকর্ড স্পর্শ করার অপেক্ষায় অধিনায়ক। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে স্মিথদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখে টিম ইন্ডিয়া। আর সেখানেই সেঞ্চুরি হাঁকাতে পারলে শচীনের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি। একদিনের ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন দেশের মাটিতে মোট ২০টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বর্তমানে ঘরের মাটিতে বিরাটের শতরানের সংখ্যা ১৯। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর একটি সেঞ্চুরি করতে পারলেই মাস্টার ব্লাস্টারের সঙ্গে একই আসনে বসবেন তিনি। তবে নিজের রেকর্ড নয়, অধিনায়ক হিসেবে দল সাজানোতেই বেশি ফোকাস করছেন কোহলি। ওপেনিংয়ে ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধবেন রোহিত। তিনে নামবেন কোহলি। চার নম্বরের দায়িত্ব দেওয়া হবে শ্রেয়াসকে। তারপর ঋষভ পন্থ। ব্যাটিং অর্ডারে এতদূর কোনও ধন্দ না থাকলেও ছয় নম্বর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কেদার যাদব নাকি মণীশ পাণ্ডে। কে খেলবেন ছয়ে। এটাই এখন ঠিক হয়নি। উলটোদিকে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন মণীশ। তাই সব দিক বিচার করে মণীশই হয়তো প্রথম একাদশে জায়গা করে নেবেন। এছাড়া অলরাউন্ডার হিসেবে রাখা হবে জাদেজাকে। বোলিং লাইন আপ সাজবে শার্দুল ঠাকুর, শামি, কুলদীপ এবং বুমরাহকে নিয়ে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top