News Flash

  • Home
  • Uncategorized
  • মাইলফলক ! আরব সাগরের বুকে বিক্রমাদিত্যে সফল অবতরণ তেজসের
Image

মাইলফলক ! আরব সাগরের বুকে বিক্রমাদিত্যে সফল অবতরণ তেজসের

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার শ্রেণীর যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রমাদিত্যে সফল ভাবে অবতরণ করল তেজস যুদ্ধবিমান। বিষয়টিকে মাইলফলক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে নৌবাহিনীর তরফে।

আরব সাগরের উত্তরে চিন ও পাকিস্তানের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এমন পরিস্থিতি আরব সাগরে ভারতীয় জলসীমায় টহলরত দেশের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্যে সফল অবতরণ বা সামরিক পরিভাষায় যাকে বলে অ্যারেস্ট ল্যান্ডিং করল নৌবাহিনীর লাইট কমব্যাট শ্রেণীর যুদ্ধবিমান তেজস।

নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, শনিবার সকাল ১০টা ০২মিনিট নাগাদ বিক্রমাদিত্য যুদ্ধজাহাজে তেজসকে সফল ভাবে অবতরণ করান কমোডর জয়দীপ মাওলঙ্কর। এদিন অ্যারেস্টার ওয়ারের মাধ্যমে বিমানটিকে সফল ভাবে অবতরণ করানো হয়। নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমানের সফল অবতরণ মাইলফলক হয়ে থাকবে।  

উল্লেখ করা যেতে পারে হাল্কা, এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান তেজস। যুদ্ধবিমানটি সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। অন্যদিকে ৪৫,৪০০টনের যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রমাদিত্য ৩০টি যুদ্ধবিমান বহনে সক্ষম। বর্তমানে এই জাহাজে  মিগ-২৯কে ব্যবহার হচ্ছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top