News Flash

  • Home
  • Uncategorized
  • অনুর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দল হারাল দক্ষিণ আফ্রিকাকে
Image

অনুর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দল হারাল দক্ষিণ আফ্রিকাকে

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : সামনে ক্রিকেট বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশার চাপ মাথায় নিয়েই দক্ষিণ আফ্রিকায় নামবে অনুর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার মাটিতেই চারদেশীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি সারল ভারতের ছোটরা। সেইসঙ্গে জুগিয়ে নিল প্রয়োজনীয় আত্মবিশ্বাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই সিরিজ জিতল প্রিয়ম গর্গ নেতৃত্বাধীন ভারতীয় দল। কিংসমেড ডারবানে অল-রাউন্ড পারফরম্যান্সে প্রোটিয়াদের ৬৯ রানে হারাল মেন ইন ব্লু। উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলের শতরানের পাশাপাশি বাঁ-হাতি স্পিনার অথর্ব আঙ্কোলেকারের ৪ উইকেটে কার্যত একপেশে ম্যাচ জিতে নিল ভারতের ছোটরা।

এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারতীয় দলকে। ওপেনার যশস্বী জয়সওয়াল, অধিনায়ক প্রিয়ম গর্গ সহ প্রথম সারির তিন ব্যাটসম্যানকে মাত্র ১৩ রানের মধ্যে খুঁইয়ে বসে ভারতীয় দল। হাল ধরেন ধ্রুব জুরেল ও তিলক বর্মা। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটসম্যানের ১৬৪ রানের বিশাল পার্টনারশিপ ভারতকে চালকের আসনে বসিয়ে দেয়। শুধু তাই নয়, ১১৫ বলে জুরেলের ১০২ রানের ইনিংস সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে। এরপর লোয়ার অর্ডার প্রত্যাশাপূরণে ব্যর্থ হলেও সিদ্ধেশ বীরের ৩৭ বলে মারকাটারি ৪৮ রানের ইনিংস ভারতকে আড়াইশোর গন্ডি পার করতে সাহায্য করে। নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান তোলে মেন ইন ব্লু। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও আধিপত্য বিস্তার করেন ভারতীয় বোলাররা। একসময় ৩ উইকেটে ৮৭ থেকে ১৯০ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ৬৯ বলে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন জ্যাক লিস। অপরাজিত থেকেই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় প্রিয়ম গর্গের ছেলেরা। টুর্নামেন্টের বাকি দু’টি দল ছিল নিউজিল্যান্ড ও জিম্বাবোয়ে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top