News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের রায়ে ফের নীরমহলের মালিকানা রাজ্য সরকারের হাতে
Image

হাইকোর্টের রায়ে ফের নীরমহলের মালিকানা রাজ্য সরকারের হাতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ রাজ্যের খ্যাতনামা পর্যটন ক্ষেত্র ঐতিহাসিক নীরমহল-এর মালিকানা রাজপরিবারের হাত থেকে রাজ্য সরকারের হাতে ফিরে এসেছে৷ সোমবার ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মহারানি বিভু কুমারী দেবীকে নীরমহলের মালিকানা এবং দখলসত্ব দেওয়ার জন্য নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়েছে৷ এ-বিষয়ে মহারানি বিভু কুমারী দেবীর সন্তান প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন, উচ্চ আদালতের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হবে৷


প্রসঙ্গত, ২০০৮ সালের ২৫ এপ্রিল মহারানি বিভু কুমারী দেবী নীরমহলের মালিকানা এবং দখলসত্ব দাবি করে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ ওই মামলায় ২০১৫ সালের ৮ জুন সিভিল জজ সি ডিভিশন মহারানি বিভু কুমারী দেবীর পক্ষে রায় দেয়৷ ওই রায়ের বিরুদ্ধে ত্রিপুরা সরকার ২০১৫ সালের ২৫ জুলাই উচ্চ আদালতে আপিল করে৷ ত্রিপুরা সরকারের পক্ষে মামলা দাখিল করেন আইনজীবী হিল্লোল লস্কর৷ ওই মামলায় সরকার পক্ষের পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক, বরিষ্ঠ আইনজীবী দেবব্রত চক্রবর্তী ও হিল্লোল লস্কর৷ অন্যদিকে, মহারানি বিভু কুমারী দেবীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বিআর চৌধুরী এবং দীপক দেব৷


মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুর ত্রিপুরা সরকারকে নীরমহল দান করেছিলেন৷ নীরমহলকে ঘিরে মোট ভূমির পরিমাণ ৬.০১ একর৷ রাজপরিবারের পক্ষে ১৯৭৪ সালে ত্রিপুরা সরকারকে দানপত্র লিখে দেওয়া হয়েছিল৷ ত্রিপুরা সরকারকে ভূমি রাজস্ব ও সংস্কার আইনের ধারা ১০৭ মোতাবেক নীরমহল দান করা হয়েছিল বলে আদালতে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেছেন৷ কিন্তু মহারানি বিভু কুমারী দেবীর আইনজীবী জোর সওয়াল করে বলেন, নিয়ম মেনে নীরমহল দান করা হয়নি৷


আজ রায় ঘোষণার পর অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, কোনও কিছু দান করা হলে মেয়াদোত্তীর্ন হওয়ার পর মামলা করা যায় না৷ এক্ষেত্রে দানপত্র লিখে দেওয়ার ৩ বছরের মধ্যে মামলা করতে হয়৷ তাছাড়া, রুদ্রসাগর জাতীয় জলাভূমির ২১ নম্বর তালিকায় রয়েছে৷ ফলে, নীরমহল এবং রুদ্রসাগরের জমিতে ত্রিপুরা সরকারের সম্পূর্ণ মালিকানা থাকা উচিত৷ তিনি বলেন, আদালতে মহারানি বিভু কুমারী দেবীর পক্ষে আইনজীবীর বক্তব্য টিঁকেনি৷ ত্রিপুরা হাইকোর্ট নিম্ন আদালতের রায় খারিজ করেছে৷ ফলে, নীরমহল পুনরায় ত্রিপুরা সরকারের হাতে চলে এসেছে৷


এ-বিষয়ে মহারানি বিভু কুমারী দেবীর সন্তান প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরা হাইকোর্টের রায়ে নীরমহল-এর মালিকানা পুনরায় রাজ্য সরকারের হাতে গিয়েছে৷ কিন্তু, আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হব৷ খুব শীঘ্রই আইনি পরামর্শ নিয়ে ত্রিপুরা হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top