News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরী মিলছে না, অনাহারে দিন কাটছে রাংরুং চা বাগন শ্রমিকদের
Image

মজুরী মিলছে না, অনাহারে দিন কাটছে রাংরুং চা বাগন শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ উনকোটি জেলার কৈলাসহরের রাংরুং চা বাগানের শ্রমিকরা জটিল সমস্যার সম্মুখিন ৷ গত চার সপ্তাহ ধরে তারা মজুরির টাকা পাচ্ছেন না৷ ফলে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছে শ্রমিকরা৷ রাংরুং চা বাগানে কর্মরত শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান, অবিলম্বে রাংরুং চা বাগান পুনরায় চালু করা এবং রাংরুং চা বাগানের শ্রমিকদের রেশন, ইপিএফ, গ্র্যাচুইটির সমস্যা সমাধান এই তিন দফা দাবিতে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে রাংরুং চা বাগানে শ্রমিকরা শুক্রবার দুপুরে উনকোটি জেলা শ্রম আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন৷


ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য জয়দ্বীপ রায়, বাগান শ্রমিক ঝিরু উরাং, স্বপ্ণা উরাং, মিলন উরাং সহ আরোও অনেকে৷ ডেপুটেশন দেওয়ার পূর্বে রাংরুং বাগান থেকে বাগান শ্রমিকরা পায়ে হেঁটে প্রায় ছয় কিমি পথ অতিক্রম করে জেলা শ্রম আধিকারিকের অফিসে এসে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে৷ উল্লেখ্য, রাজ্যের অন্যান্য পুরানো চা বাগানের মধ্যে অন্যতম চা বাগান হলো রাংরুং চা বাগান৷ এই বাগানে প্রায় সাড়ে তিনশো চা শ্রমিক রয়েছে৷ যারা প্রায় পঞ্চাশ বছর ধরে এই বাগানে কাজ করে আসছে৷


বিগত প্রায় চার সপ্তাহ ধরে লাগাতর কাজ করে যাওয়ার পরও শ্রমিকদের ন্যায্য মজুরী বাগান মালিক দিচ্ছে না বলে শ্রমিকরা অভিযোগ করেন৷ শুধু তাই নয়, বাগান মালিক শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগই করছে না৷ বাগান মালিকের মোবাইল সুইচ অফ দেখাচ্ছে প্রায় এক মাস ধরে৷ মালিক কিংবা মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধ বাগান চালু করার কোনো পদক্ষেপ না নেওয়াতে শ্রমিকরা হতাশ হয়ে পড়েছে৷ শ্রমিকরা চাইছে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে পুনরায় বাগান চালু করার জন্য৷
অবিলম্বে চা বাগান চালু করে মজুরি প্রদানের ব্যবস্থা করা না হলে শ্রমিক পরিবারগুলির মধ্যে অনাহার দেখা দেওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠছে ৷ এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top