News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শূন্যপদ পূরণে শীগ্রই উদ্যোগ নেওয়া হবে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে শূন্যপদ পূরণে শীগ্রই উদ্যোগ নেওয়া হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় বিরাট কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ বিভিন্ন দফতরে প্রায় ছয় হাজারেরও বেশি লোক নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ৮৬১৪ শূন্যপদে ইতিমধ্যে ২৩০৩টি শূন্যপদ ইতিমধ্যে পূরণ হয়েছে বলে দাবি করেছেন তিনি৷


প্রসঙ্গত, ত্রিপুরায় কর্মসংস্থানের প্রশ্ণে রাজ্য সরকার এখন ভীষণ চাপে রয়েছে৷ কারণ, শূন্যপদ পূরণে বিশেষ কোন উদ্যোগ নেয়নি ত্রিপুরা সরকার৷ স্বাভাবিকভাবেই বেকারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ তবে, আর্থিক সীমাবদ্ধতাও শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে৷ পূর্বতন সরকার প্রচুর আর্থিক বোঝা রেখে গেছে৷ ফলে বর্তমান সরকারকে রাজ্য পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে, দাবি করেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রীর কথায়, বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ হউক, চাইছে রাজ্য সরকার৷ তার মধ্যে স্বরাষ্ট্র দফতরে অবিলম্বে লোক নিয়োগ করা খুবই জরুরি৷ তাঁর দাবি, স্বরাষ্ট্র দপ্তরে ২২৩৪টি শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হবে৷ এছাড়া, সাধারণ প্রশাসনে ২৯৯টি, বন দফতরে ৭৯০টি, কৃষি দফতরে ১১৯৯টি, সমাজশিক্ষা দফতরে ১২৮৮টি, আইন দফতরে ২৯৯টি, স্বাস্থ্য দফতরে ৯৬৪টি, গ্রামোন্নয়নে ৪০২টি, শিল্প দফতরে ১১৩টি, বুনিয়াদি শিক্ষা দফতরে ১০৪টি, বিদ্যুৎ দফতরে ১৮টি, যুব ও ক্রীড়া দফতরে ৯২টি সহ অন্যান্য ডফতরে শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হবে৷


মুখ্যমন্ত্রীর কথায়, শূন্যপদ পূরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে৷ শীগ্রই শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হবে৷ তিনি বলেন, ওই শূন্যপদে নিয়মিত বেতনক্রমে ৩৮১৮ জন, চুক্তির ভিত্তিতে ১০২৩ জন, আউটসোর্চিং ৩১৪৩ জন এবং ডাই ইন হার্নেস-এ ৬৩০ জনকে নিয়োগ করা হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top