News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাব’র প্রতিবাদে রেল ও জাতীয় সড়ক অবরোধ আইএনপিটি’র, আংশিক ব্যাহত রেল পরিষেবা
Image

ক্যাব’র প্রতিবাদে রেল ও জাতীয় সড়ক অবরোধ আইএনপিটি’র, আংশিক ব্যাহত রেল পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-এর বিরোধিতা করে বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অসম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে বসেছে ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা (আইএনপিটি)৷ দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, বড়মুড়ার পাদদেশে খামতিংবাড়ি এলাকায় ব্রিজের উপর অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে৷ এদিকে, বড়মুড়ায় ভৃগুদাসপাড়া এলাকায় রেল অবরোধ করছে আইএনপিটি৷ আজকের অবরোধের জেরে রেল পরিষেবা আংশিক ব্যহত হয়েছে৷


জগদীশবাবু জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সড়ক ও রেল অবরোধের কর্মসূচি পালন করা হচ্ছে আজ৷ তাই, খামতিংবাড়ি ও ভৃগুদাসপাড়া এলাকায় দলীয় কর্মী-সমর্থকরা অবরোধে বসেছেন৷ তাঁর দাবি, শান্তিপূর্ণ ভাবেই অবরোধ করছেন তাঁরা৷ দলের সভাপতি বিজয় রাঙ্খল বলেন, আজ জাতীয় সড়ক ও রেল অবরোধের ঘোষণা অনেক দিন আগেই হয়েছিল৷ ফলে, এতে মানুষের খুব একটা ভোগাম্তি হবে বলে মনে করি না৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল চালু হোক তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না৷ সে-ক্ষেত্রে এডিসি কিংবা ইনার লাইন পারমিট এলাকাকে ছাড় দেওয়া হলেও সন্তুষ্ট নই আমরা৷ সমগ্র ত্রিপুরাকে ওই বিলের আওতার বাইরে রাখতে হবে, সাফ জানালেন তিনি৷


এদিকে, আজকের অবরোধের জেরে ত্রিপুরায় রেল পরিষেবা আংশিক ব্যহত হয়েছে৷ দূরপাল্লার ট্রেনের সূচি বদল করেছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷ আগরতলা স্টেশন ম্যানেজার মুন্না যাদব জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময় পরিবর্তন করে আজ সকালের বদলে রাতেই বেরিয়ে গেছে৷ পাশাপাশি, আগরতলা-আনন্দবিহার ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসের সময় সাড়ে চার ঘণ্টা পিছিয়েদওয়া হয়েছে৷ তিনি বলেন, ওই ট্রেন দুপুর দুটার বদলে সন্ধ্যা সাড়ে ছয়টায় আগরতলা স্টেশন থেকে ছাড়বে৷ তিনি আরও জানান, আগরতলা-ধর্মনগর উভয়দিকে ও আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেন আজ বাতিল করা হয়েছে৷ তবে, সাব্রুম রুটে ট্রেন স্বাভাবিকভাবেই চলছে৷


অবরোধকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ অবশ্য, এখনও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ আইএনপিটি সভাপতি বলেন, রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বৈঠকে আশ্বস্ত করেছি, শান্তিপূর্ণ অবরোধ করবে আইএনপিটি৷ তাই, ওই অবরোধে পুলিশ বাধা দেবে না আশা প্রকাশ করেছেন তিনি৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top