News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল : প্রদ্যুতকে দিল্লি ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

নাগরিকত্ব সংশোধনী বিল : প্রদ্যুতকে দিল্লি ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ এবং রাজ্যের আদিবাসী সংস্থাগুলিকে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) সম্পর্কিত বিষয়গুলি নিয়ে তাদের মতামত জানতে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন৷ দিল্লিতে গিয়ে তাদের মতামত জানাতে বলা হয়েছে৷


বুধবার রাজ পরিবারের সদস্য প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ জানিয়েছেন যে তিনি আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী এবং রাজ্যের বিশিষ্ট উপজাতি নেতাদের নিয়ে ২৯ ও ৩০ নভেম্বর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাত করবেন৷ সিএবি নিয়ে তাদের মতামত ও অসন্তুষ্টির কথা জানাবেন৷


তাঁর অবস্থানের পুনরাবৃত্তি করে শ্রীদেববর্মণ জানান, আমরা সিএবিকে বর্তমান রূপে গ্রহণ করব না আমাদের দাবী, আপত্তি এবং মতামতগুলি জানার জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দিল্লী তলব করেছেন৷ প্রদ্যুতের দাবী, বিলটি সংসদে পেশ করার পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের মতামত জানানো একান্ত প্রয়োজন৷


প্রসঙ্গত, সম্প্রতি প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন সিএবি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল৷ বিস্তারিত আলোচনার জন্য শ্রীসহ প্রদ্যুতকে ডাকলেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top