News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে ফটিকরায়ে পথ অবরোধ উপজাতি মহিলাদের
Image

পানীয় জলের দাবীতে ফটিকরায়ে পথ অবরোধ উপজাতি মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২০ নভেম্বর৷৷ পরিবর্তনের ত্রিপুরায় কোন না কোন সমস্যা নিয়ে পথ অবরোধ বলতে গেলে নিত্য দিনের ঘটনা হয়ে পড়েছে৷ তবুও সমস্যা সমাধানের বিষয়ে সরকারের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ৷ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার ডেমডুম এডিসি ভিলেজের দুটি পৃথক পৃথক জায়গায় রাস্তা রুখ করলো এলাকার প্রমিলা বাহিনী৷ এলাকার ডুমডুম এবং রবীন্দ্র পাড়া এই দুইটি জায়গায় সকাল সাতটা থেকে এলাকার রাস্তা,পানীয় জলের ব্যাবস্থা করা,স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের দাবীতে আচমকা অবরোধে বসে পড়ে উপজাতি প্রমিলা বাহিনী৷


উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই এডিসি উপজাতি এলাকাটিতে সংশ্লিষ্ট সমস্যা সহ আরও বিভিন্ন সমস্যায় জর্জরিত এলাকার বাসিন্দারা৷চলাচলের জন্য তাদের নেই সুস্থ রাস্তা,নেই পানীয় জলের কোন সুবন্দোবস্ত,চিকিৎসার জন্য প্রত্যন্ত এলাকাটিতে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র৷


এইসব ইসুকে সামনে রেখেই বুধবার প্রথমে এলাকার প্রমীলা বাহিনী ২০৮ নং জাতীয় সড়কের ডেমডুম-কমলপুর রাস্তা অবরোধ করে৷পরে তাদের সাথে এলাকার পুরুষরাও সঙ্গ দেন৷সকাল সাতটা থেকে তাদের আন্দোলন শুরু হলে দুপুর নাগাদ সেখানে উপস্থিত হন প্রশাসনিক আধিকারিকরা৷তাদেরকে মৌখিক প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিতে থাকলেও তারা তাদের দাবিতে অনড় থাকে৷তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের এই সমস্যা চলে আসছে,এসব বিষয়ে বহুবার প্রশাসনকে লিখিত আকারে জানানো হলেও তাদের এই সমস্যা সমাধানের জন্য আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তাই বাধ্য হয়ে তাদের এই অবরোধ আন্দোলন৷


তাদের অভিযোগ এলাকায় সুস্থ একটি রাস্তা না থাকার কারণে হাসপাতাল নিয়ে যাওয়ার অভাবে দুজন গর্ভবতী মহিলাকে প্রাণ হারাতে হয়েছে এলাকায়৷পরিস্রুত পানীয় জলের অভাবে তাদেরকে পান করতে হচ্ছে ছড়ার নোংরা জল৷আর তাদের এইসব সমস্যা সমাধানের জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷


উল্লেখ্য এলাকাবাসীর পক্ষ থেকে এই অবরোধ আন্দোলন সংগঠিত করা হলেও তারা প্রায় সকলেই ছিলেন বর্তমান সরকারের জোট শরিক আইপিএফটির এর সমর্থক৷ দীর্ঘক্ষণ এই অবরোধের জেরে রাস্তার দু’’ধারে আটকে পড়ে প্রচুর যানবাহন দূভর্োগে পড়তে হয় যানচালক থেকে যাত্রী সাধারণদের৷অবরোধে আটকে পড়া এক যান চালক অভিযোগ করেন তাদের এই আন্দোলনের ফলেই রাস্তায় দাঁড়িয়ে ভুগতে হচ্ছে তাদেরকে আর সরকার যদি আগেই এসবের দিকে দৃষ্টি দিত তাহলে হয়তো রাস্তায় দাঁড়িয়ে এমনভাবে ভোগান্তির শিকার হতে হতো না তাদেরকে৷ দীর্ঘক্ষন অবরোধ চলার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক হয় এলাকার বরিষ্ঠদের৷ তবে প্রশাসনিক আধিকারিকরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে হাঁটছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top