নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস থেকে বিদেশী সিগারেট উদ্ধার করেছে রেল পুলিশ৷ অসমের লামডিং স্টেশনে রেলের স্পেশাল টাস্ক ফোর্স ১১ হাজার ৯৬০ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করেছেন৷

প্রসঙ্গত, ভারতীয় রেল-কে ব্যবহার করে নেশা সামগ্রী পাচারের প্রয়াস জারি রয়েছে৷ তবে, এই পাচার প্রতিরোধেও পুলিশ প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ তৎপর রয়েছে৷ বৃহস্পতিবার রাতে লামডিং স্টেশনে ১১ হাজার ৯৬০ প্যাকেট বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাক্স ফোর্সের কর্মীরা৷ এই সিগারেট ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে লোডিং করা হচ্ছিল৷ উদ্ধার করা বিদেশী সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, জানিয়েছেন পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ৷
তিনি জানান, রেলওয়ের বাণিজ্যিক বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা বৃহস্পতিবার রাত সোয়া একটা নাগাদ লামডিং স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাসি চালায়৷ গোপন সংবাদের ভিত্তিতেই এই তল্লাসী অভিযান চালানো হয়েছে৷ তাঁর কথায়, পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের বাণিজ্যিক বিভাগের ম্যানেজার ডি জে বর্মণের নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা এই অভিযান চালিয়েছে এবং সফলতা লাভ করেছে৷
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের বাণিজ্যিক বিভাগে স্পেশাল টাস্ক ফোর্স গঠিত হয়৷ সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিকের দাবি, এই প্রথম স্পেশাল টাস্ক ফোর্স গঠিত হয়েছে৷ তিনি জানান, গত ১৮ আগস্ট গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ১৫৬৪৫ গুয়াহাটি লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস থেকে ৫৫ লক্ষ টাকার বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করেছিল স্পেশাল টাস্ক ফোর্স৷ তখন ওই বেআইনী সামগ্রী পাচারের সাথে জড়িত থাকায় পাঁচজনকে আটক করেছিল স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা৷ তাঁর দাবি, এই ফোর্স রেলের ভেতরে কিংবা স্টেশন চত্বরে বা প্ল্যাটফর্মে দালাল, নারী পাচার, মানব পাচার সহ নানা ধরনের অপরাধের উপর নজরদারী রাখবে৷

