বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধ অ্যাকাডেমি ট্রাস্টের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে ৷ এই কর্মসূচির সূচনার অঙ্গ হিসেবে আজ থেকে ত্রিপুরায় স্থাপিত মুক্তিযুদ্ধের সেক্টর শরণার্থী শিবির ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন ও সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ এই কর্মসূচি চলবে ৭ সেপ্ঢেম্বর পর্যন্ত৷


কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বুধবার বাংলাদেশের জাতীয় সংসদের এমপি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে আগরতলায় আসেন৷ তাছাড়া বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য-সদস্যা-সহ ৩৫ জনের এক প্রতিনিধি দল আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে আসেন৷ কর্মসূচির প্রথমেই আজ তাঁরা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন৷ সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে সাংসদ আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে৷ তাঁর কথায়, মুক্তিযোদ্ধারা দুঃসময়ে ত্রিপুরা-সহ ভারতবর্ষের অন্যত্রও আশ্রয় পেয়েছিলেন৷ তিনি বলেন, ভারতবর্ষ আমাদের শ্রেষ্ঠতম বন্ধু৷


সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্রাস্টের চেয়ারম্যান ড় আবুল কালাম আজাদ, সাবেক প্রধান তথ্য কমিশনার ও সংসৃকতিক বিষয়ক সচিব মহম্মদ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল জামান পাখি, অ্যাডভোকেট রস্তম আলি, শফিউল আহমেদ বাবুল প্রমুখ৷ সাংবাদিক সম্মেলন শেষে তাঁরা সবাই পোস্ট অফিস চৌমুহনিতে অবস্থিত শহিদবেদিতে মাল্যদান করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷


এখানে উল্লেখ্য চারদিনব্যাপী এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সরকারের সংসৃকতি বিষয়ক মন্ত্রালয়, ত্রিপুরা সরকারের তথ্য ও সংসৃকতি দফতর এবং আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়৷