News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি, ড্র টটেনহ্যামের বিরুদ্ধে
Image

দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি, ড্র টটেনহ্যামের বিরুদ্ধে

ম্যাঞ্চেস্টার, ১৮ আগস্ট (হি.স.) : জয় দিয়ে প্রিমিয়র লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি৷ শনিবার ঘরের মাঠে টটেনহ্যামের বিরুদ্ধে ড্র করল গতবারের চ্যাম্পিয়নরা৷ ইতিহাদ স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ ২-২ গোলে।

ম্যাচ শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে৷ ২০ মিনিটে কেভিন ডে’ব্রুইনের নিখুঁত বাড়ানো বল হেডে টটেনহ্যামের জালে পাঠান রাহিম স্টার্লিং। কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান সিটি৷ তিন মিনিটের মধ্যে সমতায় ফেরে টটেনহ্যাম৷ ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন আর্জেন্টাইন মিডিও এরিক লামেলা। ম্যান সিটির গোলরক্ষক চেষ্টা করেও লামেলার শট বাঁচাতে পারেনি৷ অর্থাৎ ২৩ মিনিটে ম্যাচ ১-১ হয়ে যায়৷

কিন্তু রুদ্ধশ্বাস লড়াই চলতে থাকে৷ ৩৫ মিনিটেই ফের ম্যান সিটি-কে এগিয়ে দেন আগুয়েরো৷ বেলজিয়াম মিড-ফিল্ডার ডে’ব্রুইনের ক্রস ধরে কাছ থেকে বলে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন ম্যান সিটি’র আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৫৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই টটেনহ্যামকে সমতা এনে দেন লুকাস মউরা। ডান দিক থেকে লামেলা’র কর্নার কিকে মাথা ছুঁইয়ে ম্যান সিটি-র জালে বল জড়িয়ে দেন ব্রাজিলীও এই মিড-ফিল্ডার৷ ফলে দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যে ম্যাচের স্কোর ২-২ হয়ে যায়৷

তবে ৬৩ মিনিটে পর্তুগিজ মিড-ফিল্ডার বের্নার্দো সিলভার শট ক্রসবারে লেগে ফিরে আসায় সুযোগ হাতছাড়া হয় সিটি’র। এছাড়াও কর্নার থেকে আগুয়েরোর বদলি হিসেবে মাঠে নামা ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস বল জালে পাঠালেও ভিএআর প্রযুক্তিতে তা বাতিল হয়ে যায়৷ দেখা যায় জেসুসের কাছে আসার আগে সিটির ডিফেন্ডার এমেরিক লাপোর্তের হাতে বল লেগেছিল। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় ম্যান সিটি ও টটেনহ্যামের রোমাঞ্চকর লড়াই৷ তবে অন্য ম্যাচে বার্নলিকে ২-১ গোলে হারায় আর্সেনাল৷ তারপর সাউদাম্পটনের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় লিভারপুল৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top