News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই হবে ১১৯৫ জন শিক্ষক নিয়োগ, অক্টোবর-নভেম্বরে টেট পরীক্ষার সম্ভাবনা
Image

শীঘ্রই হবে ১১৯৫ জন শিক্ষক নিয়োগ, অক্টোবর-নভেম্বরে টেট পরীক্ষার সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ রাজ্যে শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ হবে৷ সে-মোতাবেক প্রস্তুতি শুরু হয়েছে শিক্ষা দপ্তরে৷ সূত্রের খবর, রাজ্যে ত্রিস্তর নির্বাচনের প্রক্রিয়া সমাপ্ত হলেই শিক্ষক নিয়োগ শুরু হবে৷ তাতে, এসটিজিটি, এসটিপিজিটি এবং টেট মিলিয়ে মোট ১১৯৫ শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে৷ এদিকে, আগামী ২৭ অক্টোবর টেট-১ এবং ৩ নভেম্বর টেট-২ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে৷ এককালীন ছাড় পেয়ে আবেদনকারী সহ অন্যান্যরা ওই পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন৷

শিক্ষা দপ্তর সূত্রে খবর, টেট-১ এবং টেট-২ পরীক্ষার প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ তাতে, এককালীন ছাড় পেয়ে যারা আবেদন করেছিলেন তাঁরা পরীক্ষা দেবেন৷ অবশ্য, সাথে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্নরাও ওই পরীক্ষায় অংশ নেবেন৷ সূত্রের দাবি, টেট-১ পরীক্ষায় ৭৬ হাজার ৪৯২ জন এবং টেট-২ পরীক্ষায় ৫৮ হাজার ৩৮২ জন আবেদন জানিয়েছেন৷ আগামী ২৭ অক্টোবর টেট-১ এবং ৩ নভেম্বর টেট-২ পরীক্ষা হতে পারে৷ সে-ক্ষেত্রে টেট-১ পরীক্ষা ৩০০টি বিদ্যালয়ে এবং টেট-২ পরীক্ষা ২৫০টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে৷ সূত্রের দাবি, ৮ জেলায় সমস্ত মহকুমায় পরীক্ষার কেন্দ্র থাকবে৷

সূত্রের আরো দাবি, পরীক্ষার পর যোগ্যতা অনুযায়ী বাছাই করা হবে৷ সেক্ষেত্রে টেট পরীক্ষা থেকে ৭০ নম্বর, এবং বিদ্যালয়-কলেজের নম্বরের ভিত্তিতে ১৫ শতাংশ এবং বিএড কিংবা ডিএলএড এর জন্য ১৫ শতাংশ নম্বর রাখা হয়েছে৷ সূত্রের বক্তব্য, টেট পরীক্ষায় কাট অব মার্কস ৬০ শতাংশ রাখা হয়েছে৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলছে৷ তাই মন্ত্রিসভায় এ-বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়৷ তবে, নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হলেই এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর৷

এদিকে, শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ করার জন্য প্রস্তুতি শুরু করেছে শিক্ষা দপ্তর৷ সূত্রের খবর, গত সেপ্ঢেম্বরে টেট উত্তীর্ণরা চাকুরীর জন্য ক্রমাগত আন্দোলন শুরু করেছেন৷ তাছাড়া, বিভিন্ন শূণ্যপদে এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাই, ১১৯৫ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর৷ সূত্রের কথায়, এসটিজিটি ৬২৫ জন, এসটিপিজিটি ৭৫ জন এবং টেট উত্তীর্ণ অস্নাতক ১৮০ জন ও স্নাতক ৩১৫ জন শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিয়েছে শিক্ষা দপ্তর৷ এ-ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া কিছুদিনের মধ্যেই শুরু হবে৷ এসটিজিটি এবং এসটিপিজিটি-র ক্ষেত্রে কাট অব মার্কস ৫০ শতাংশ নম্বর রাখা হয়েছে৷ এদিকে, একবার টেট উত্তীর্ণ হলে ৭ বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে বলে সূত্রটি জানিয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top