News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক হিংসায় ত্রিপুরা প্রথম : কংগ্রেস
Image

রাজনৈতিক হিংসায় ত্রিপুরা প্রথম : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ শিক্ষা, পর্যটন বা উন্নয়নে নয়, উত্তরপূর্বাঞ্চলের সকল রাজ্যের মধ্যে ত্রিপুরা প্রথম হয়েছে হিংসায়৷ সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই দাবি করেন৷ পাশাপাশি তিনি অভিযোগ করেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলে অন্তিম দিনেও বিভিন্ন স্থানে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে৷ এরজন্য তিনি শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷


পিসিসি সভাপতি বলেন, ক্ষমতাসীন বিজেপির গুন্ডারা কংগ্রেসের প্রার্থীদের ওপর হামলা চালিয়েছিল৷ বিশলগড়, সোনামুড়া, সাচচাঁন্দ আরডি ব্লকে কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আইপিএস অফিসারের সামনে এবং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে হামলা চালানো হয়৷ কিন্তু পুলিশ কউকে গ্রেপ্তার করেনি৷ মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাথ, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া ক্ষমতাসীন বিজেপির গুন্ডাদের আক্রমনের শিকার হন৷


এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনের পর আশ্বাস দিয়েছিলেন ত্রিপুরাকে মডেল রাজ্য বানানো হবে৷ কিন্তু, দেখা যাচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসার ঘটনা বৃদ্ধি পাচ্ছে৷ পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, বিধানসভা নির্বাচনে ২৫ বছরের ক্ষমতা হারানোর পর সিপিএম গত এক বছর ধরে কোন কাজ করছে না৷ বিজেপির সামনে এখন মূল প্রতিদ্বন্দ্বি হচ্ছে কংগ্রেস৷ তাই বিভিন্ন স্থানে কংগ্রেস প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে শাসক দল বিজেপি৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top