News Flash

  • Home
  • Uncategorized
  • টিটিএডিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণ চাইছে আইপিএফটি
Image

টিটিএডিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণ চাইছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকার সীমানা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে আইপিএফটি৷ আগামী বছর এডিসি নির্বাচনের আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে সীমানা পুনর্নির্ধারণ হোক, চাইছেন এনসি দেববর্মারা৷ ত্রিপুরায় শাসক জোট শরিক আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার কথায়, ৪০ বছর আগে এডিসি গঠিত হয়েছে৷ কিন্তু, জনসংখ্যা বৃদ্ধি হলেও এডিসি এলাকার সীমানা একই রয়ে গেছে৷ তাই, এখন এডিসি এলাকা পুনর্নির্ধারণ খুবই প্রয়োজন৷ সাথে যোগ করেন, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে আসন সংখ্যাও বৃদ্ধি করা উচিত৷


সোমবার আগরতলায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা জানান, গত ৬ এবং ৭ জুলাই দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ ওই সম্মেলনে আইপিএফটি-র সমস্ত কমিটি পুনর্গঠিত হয়েছে৷ তিনি জানান, আবারও তাঁকে আইপিএফটি-র সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে৷ এছাড়া, সাধারণ সম্পাদক পদে পুনরায় মেবারকুমার জমাতিয়াকেই দায়িত্ব দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ১৯৭৯ সালে সংসদে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ বিল পাশ হওয়ার পর একই বছর ২৩ মার্চ ত্রিপুরা বিধানসভায় পাশ হয়৷ ১৫ জানুয়ারি ১৯৮২ সালে গোপন ভোটের মাধ্যমে এডিসি গঠিত হয় এবং ১৮ জানুয়ারি নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেন৷ ১৯৮৪ সালের ২৩ আগস্ট সংবিধান সংশোধনের পর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত হয়৷ তাই, ১৯৮৫ সালের ৩০ জুন নতুন করে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়৷ নির্বাচিত জনপ্রতিনিধিরা ওই বছর ১৯ জুলাই শপথ গ্রহণ করেন৷


আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা বলেন, এডিসি গঠন হওয়ার পর ইতিপূর্বে সীমানা পুনর্নির্ধারণ হয়েছে৷ ১৯৯৪-৯৫ অর্থবর্ষে অন্তিমবার এডিসি এলাকার সীমান্ত পুনর্নির্ধারণ করা হয়েছে৷ এর পর থেকে দীর্ঘ ২৫ বছরেও সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে ভাবা হয়নি৷ তাঁর দাবি, ২৫ বছরে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে৷ সাথে বেড়েছে জনবসতি৷ কিন্তু, ভৌগলিক এলাকা একই রয়ে গিয়েছে৷ তাঁর মতে, এখন এডিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাই, শীঘ্রই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হোক চাইছেন তিনি৷


তাঁর কথায়, এডিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণের বিষয় রাজ্যপালের এক্তিয়ারে রয়েছে৷ তিনি কমিশন গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন৷ তিনি বলেন, ২০২০ সালের ১৭ মে এডিসি-র বর্তমান মেয়াদ সমাপ্ত হবে৷ সে-ক্ষেত্রে আগামী বছর এপ্রিল-মে মাসে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেক্ষেত্রে, নির্বাচনের আগেই এডিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণ করতে চাইছেন এনসি দেববর্মা৷ তাতে এডিসি-র আসনগুলি ভৌগলিকগতভাবে এবং সমস্ত মহকুমা ও জেলাগুলির সাথে জুড়ে যাবে৷ সাথে তিনি যোগ করেন, এডিসি-র আসন সংখ্যাও বৃদ্ধি করা উচিত৷ তিন বলেন, বর্তমানে ২৮ জন নির্বাচিত এবং দু-জন মনোনীত সদস্য রয়েছেন এডিসি-তে৷ এই সংখ্যা বেড়ে অন্তত ৪০ হওয়া উচিত৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top