News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামি সতর্কতা
Image

ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামি সতর্কতা

ওয়েলিংটন, ১৬ জুন (হি.স.) : তীব্র মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড৷ এর জেরে এখন সুনামি সতর্কতা জারি করা হয়েছে৷ খবরে প্রকাশ শনিবার গভীর রাতে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জের মাটি দুলে ওঠে৷ পরে জানা যায় কম্পনের মাত্রা ছিল ৭.২৷


কম্পনের উৎসস্থল এতটাই গভীরে যে ওই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি হয়েছে৷ প্যাসিফিক সুনামি ওর্য়ানিং সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ১০০ কিমি গভীরে৷ ফলে ৩০০ কিমি পরিধির মধ্যে সুনামি হতে পারে৷ এই ৩০০ কিমির মধ্যে পড়ছে নিউজিল্যান্ড, আমেরিকা সামোয়া, সামোয়া, কুক আইল্যান্ড, টোগা, ফিজি, সলোমন আইল্যান্ড ইত্যাদি৷ এদিকে কম্পনের পর নিউজিল্যান্ড থেকে এখনও অবধি কোনও হতাহতের খবর নেই৷ নেই কোনও ক্ষয়ক্ষতির খবর৷ তবে সুনামি সতর্কতা জারির পর প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে৷ উপকূল এলাকা থেকে সবাইকে দুরে নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে৷ 

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top