নিগমের কাজকর্মে অসন্তুষ্ট বিদ্যুৎমন্ত্রী ,পরিষেবার মান বাড়াতে কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ বিদ্যুৎ নিগমের কাজকর্মে ভিষণ অসন্তুষ্ট বিদ্যুৎ মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তিনি নিগমের আধিকারিক এবং কর্মীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিদ্যুৎ পরিষেবা প্রদানে সতর্ক করেছেন৷ সাথে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোন আধিকারিকের বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার অভিযোগ আসলে তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷ বুধবার আগরতলার প্রজ্ঞাভবনে বিদ্যুৎ নিগম আয়োজিত পর্যালোচনা বৈঠকে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী এই এই কথাগুলি বলেছেন৷ তাঁর সাফ কথা, রাজ্যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সুনিশ্চিত করতেই হবে৷


আজ তিনি বলেন, আসন্ন বর্ষার চার মাস বিদ্যুৎ নিগমের কাছে খুবই গুরুত্বপূর্ন সময়৷ কারণ, এই সময় প্রায়ই ঝড়বৃষ্টিতে গাছপালা ভেঙে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়জ্জ ফলে, এই পরিস্থিতিতে যাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা যায় তার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবেজ্জ উপ-মুখ্যমন্ত্রীর কথায়, জনগণ আশা রাখেন, প্রতিদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলবে৷


এদিন তিনি আরও নির্দেশ দেন, কল সেন্টারগুলি ২৪ ঘণ্টা চালু রাখতে হবে৷ পাশাপাশি, প্রত্যেক বিদ্যুৎ সাব ডিভিশন অফিসে কর্মরত ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজারদের মোবাইল ফোন নম্বর অফিস-সহ সংশ্লিষ্ট এলাকার জনবহুল স্থানগুলোতে টাঙ্গিয়ে রাখতে হবে৷ যাতে ভোক্তারা বিশেষ প্রয়োজনে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন৷ সাথে যোগ করেন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার সকলকেই মোবাইল ফোন ২৪ ঘণ্টা চালু রাখতে হবে৷ প্রয়োজনে প্রচার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তাঁদের মোবাইল ফোন নম্বর জনগণকে অবহিত করতে হবেজ্জ


উপ-মুখ্যমন্ত্রীর সাফ কথা, রাজ্য সরকারের প্রধান লক্ষ্যই হলো আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করা৷ তাঁর মতে, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে না পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হবেজ্জ তাই, শীঘ্রই বিদ্যুৎ নিগমের পরিষেবা উন্নয়নে আধুনিক ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ তাঁর সাফ কথা, পরিষেবা উন্নয়নে কোনও ধরনের অজুহাত বরদাস্ত করা হবে না৷


পর্যালোচনা সভায় আলোচনা করতে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ নিগমের আধিকারিকদের আরও বলেন, বর্ষার মুখে অতি দ্রুত বিদ্যুৎ পরিবাহী তার সারাইয়ের কাজ সম্পন্ন করতে হবে৷ পাশাপাশি পরিবাহী তারের উপর যেখানে গাছের ডালপালা রয়েছে তা কেটে ফেলতে উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি৷


আজ উপ-মুখ্যমন্ত্রী বিদ্যুৎ পরিষেবা নিয়ে প্রচণ্ড ক্ষোভও প্রকাশ করেছেন তাঁর কথায়, বহু ক্ষেত্রে এমন অভিযোগ আসছে যে, আপৎকালীন সময়ে জনগণ ফোন করলেও কল সেন্টারগুলোতে কারোর সাড়া মিলে না৷ এমন-কি আধিকারিকরাও ফোন ধরেন না৷ তিনি আক্ষেপ করে বলেন, এটা কোনও অবস্থাতেই শোভনীয় নয়৷ তাঁর কথায়, এ-ধরনের খামখেয়ালিপনায় যে কোনও সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে৷ তিনি বলেন, রাজ্য সরকার নিগমের উন্নয়নে সবসময় সমস্ত ধরনের সহযোগিতা করছে৷ তাই, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আধিকারিকদের কাজ করতে হবে বলে তিনি সতর্ক করে দেন৷ তাঁর হঁশিয়ারি, কোনও আধিকারিকের বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার অভিযোগ আসলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷