শ্রীনগর, ১৩ জুন (হি.স.) : অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। বৃহস্পতিবার রাজ ভবন থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে রাজ্যপাল নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে বলেন, সীমান্তের ওপার থেকে মদত দেওয়া হয়েছে। তার ফলেই এই হামলা হয়েছে। জঙ্গি দমনে কড়া পদক্ষেপ থেকে যে ভারত পিছিয়ে আসবে না, তা বোঝা উচিত জঙ্গিদের। পাশাপাশি বিবৃতিতে শহিদ জওয়ানদের পরিবারবর্গের প্রতি শোক প্রকাশও করেছেন তিনি।

বুধবার দুপুরে অনন্তনাগে জঙ্গি হামলায় সিআরপিএফ-এর দুই এএসআই-সহ শহিদ হন পাঁচ জওয়ান। পাশাপাশি গুরুতর আহত হন স্থানীয় থানার স্টেশন হাউজ অফিসার। এক নাবালিকাও এই জঙ্গি হামলায় আহত হয়েছে বলে জানা গিয়েছে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর হামলা খতম হয় এক জঙ্গি। প্রেস বিবৃতিতে রাজ্যপাল বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বা জঙ্গি দমন যখনই নিরাপত্তা বাহিনী সফল হয়। তখনই সীমান্তের ওপার থেকে জঙ্গিদের মূলচক্রীর নির্দেশে নিরাপত্তা বাহিনী উপর এমন হামলা চালানো হয়। বুধবারে অনন্তনাগ জেলায় এমনই ফিদ্যায়ে হামলা চালানো হয়েছে।
