News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা জয়েন্টের ফলাফল প্রকাশিত পিসিএমে সায়নদীপ পিসিবিতে সাগর প্রথম
Image

ত্রিপুরা জয়েন্টের ফলাফল প্রকাশিত পিসিএমে সায়নদীপ পিসিবিতে সাগর প্রথম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ পিসিএম গ্রুপে প্রথম হয়েছে সায়নদীপ ভৌমিক, দ্বিতীয় অর্পণ দেব এবং তৃতীয় হয়েছে অর্ণব চৌহান৷ পিসিবি গ্রুপে প্রথম হয়েছেন সাগর চক্রবর্তী, দ্বিতীয় রোহিত সাহা এবং তৃতীয় হয়েছেন বনশ্রী দেবনাথ৷
ত্রিপুরা জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান ড় জি ছেল জানিয়েছেন, এ-বছর মোট ৩,৮৯৯টি আবেদনপত্র জমা পড়েছিল৷ তাদের মধ্যে সাধারণ ক্যাটাগরির ২৪১৮টি, তফশিলি উপজাতি ৭৮৫টি এবং তফশিলি জাতি ৬৯৬টি ছিল৷

তিনি জানান, এ-বছর পিসিএম গ্রুপে সাধারণ ক্যাটাগরির ১,৩৯৩ জন, তফশিলি উপজাতি ৩১৭ জন এবং তফশিলি জাতি ৩৮২ জন মিলিয়ে মোট ২,০৯৩ জন পরীক্ষা দিয়েছিলেন৷ তাছাড়া, পিসিবি গ্রুপে সাধারণ ক্যাটাগরির ২,০৬৫ জন, তফশিলি উপজাতি ৬৯৪ জন এবং তফশিলি জাতি ৫৯৭ জন পরীক্ষা দিয়েছিলেন৷এ-বছর জয়েন্টে কৃতীদের মধ্যে শুধুমাত্র একজন ছাত্র উচ্চ মাধ্যমিকেও কৃতী তালিকায় স্থান করেছিলেন৷ শিশুবিহার সুকলের ছাত্র অর্ণব চৌহান৷ অর্ণব উচ্চ মাধ্যমিকেও তৃতীয় স্থান অর্জন করেছিলেন৷ তবে, জয়েন্টের ফলাফলে বেশি খুশি বলে জানিয়েছেন অর্ণব৷ এছাড়া, বাকি কৃতীরা প্রত্যেকেই ফলাফলে ভীষন খুশি বলে জানিয়েছেন৷ তাঁরা এখনও কোন বিষয় নিয়ে উচ্চ শিক্ষা রবেন তা সঠিকভাবে স্থির করেননি৷


প্রসঙ্গত, এ-বছর ত্রিপুরায় জয়েন্টের পরীক্ষা ১০টি কেন্দ্রে নেওয়া হয়েছে৷ আগরতলায় পাঁচটি পরীক্ষা কেন্দ্র ছিল৷ বাকি আমবাসা, ধর্মনগর, কৈলাসহর, শান্তিরবাজার এবং উদয়পুরে একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top