চাঁদার হুলিয়া জারী করায় থানার দ্বারস্থ শ্রীলঙ্কা বাস্তির বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ঈদ উৎসবকে সামনে রেখে সম্প্রতি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি দুষ্ট চক্র৷ রাজধানী আগরতলা শহর ষংলগ্ণ চন্দ্রপুরের শ্রীলঙ্কা বস্তি এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের কাছে বিজেপির নাম করে চাঁদার হুলিয়া কে বা কারা জারি করেছে৷ তবে এই চাঁদার নোটিশের নীচে এলাকার বিজেপি নেত্রী জয়া শিলের নাম লেখা রয়েছে৷ এধরনের একটি চিঠি জয়া শীল ষংগ্রহ করেছেন৷

এবিসয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, বিজেপিকে বদনাম করতে দুষ্ট চক্র এধরনের সড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হয়েছে৷ এলাকায় সম্প্রীতি পরিবেশ বিনষ্ট করার জন্যই চক্রটি ষক্রিয় হয়ে উঠেছে বলে তিনি জানান৷ বিষয়টি তাদের নজরে আষতেই পূর্ব থানার পুলিশকে অবহিত করা হয়েছে৷ বিষয়টি দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের নজরেও আনা হয়েছে৷ চক্রান্তকারীদের খোঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ জয়া শীল নামে বিজেপির ঐ নেত্রী জানান, এলাকায় সাংগঠনিক কাজ কর্ম ভালোভাবেই চলেছে৷ তাতে বিঘ্ন ঘটাতেই কংগ্রেস এবং সিপিএম এধরনের সড়যন্ত্রে লিপ্ত বলে তিনি মন্তব্য করেছেন৷