News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত তামিল পরিচালক জে মহেন্দ্রন, শোকস্তব্ধ রজনীকান্ত ও কমল হাসান
Image

প্রয়াত তামিল পরিচালক জে মহেন্দ্রন, শোকস্তব্ধ রজনীকান্ত ও কমল হাসান

চেন্নাই, ২ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন প্রখ্যাত বর্ষীয়ান তামিল চলচ্চিত্র নির্মাতা জে মহেন্দ্রন। মঙ্গলবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জে মহেন্দ্রন। তাঁর পরিচালনায় বিখ্যাত “মূল্লুম মালারুম” সিনেমা দিয়েই প্রথম বড় সাফল্য পেয়েছিলেন সুপারস্টার রজনীকান্ত। তাঁর পরিবার সূত্রের খবর, বার্ধক্যজনিত রোগভোগের পর ৭৯ বছর বয়সে মঙ্গলবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জে মহেন্দ্রন। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান কিংবদন্তি তামিল অভিনেতা তথা রাজনীতিক রজনীকান্ত এবং কমল হাসান। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন তাঁর পরিচালক পুত্র জন।

জে মহেন্দ্রনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে কিডনিতে সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসারত ছিলেন বিখ্যাত এই প্রবীণ চিত্রপরিচালক। সোমবার কিছুটা সুস্থ থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শহরের উপকন্ঠে নিজ বাসভবনে এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। একজন চিত্রনাট্য লেখক হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৭৮ সালে প্রথম “মূল্লুম মালারুম” সিনেমাটি পরিচালনা করেন চলচ্চিত্রনির্মাতা জে মহেন্দ্রন। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন থালাইভা এবং এই সিনেমার সাফল্য নিঃসন্দেহে সুপারস্টার রজনীকান্তের কর্মজীবনেও প্রথম বড়সড় সাফল্য এনে দিয়েছিল। ছাত্রজীবনে একটি তামিল ম্যাগাজিনে সাব-এডিটর পদে কর্মরত অবস্থায় চলচ্চিত্র সমালোচক হিসেবেই সিনেমা জগতে তাঁর প্রবেশ ঘটে। ‘কালি’ এবং ‘জনি’-র মতো একাধিক বিখ্যাত সিনেমায় একসঙ্গে কাজ করেছেন জে মহেন্দ্রন এবং রজনীকান্ত। তাঁর পরিচালনায় অন্যতম দুটি বিখ্যাত তামিল ছবি হল “উথিরি পুককাল” (১৯৭৯) এবং “নেনযাথাই কিল্লাথে” (১৯৮০)। শেষের দিকে ২০০৪ সাল থেকে অভিনয়েও পদার্পণ করেন জে মহেন্দ্রন। ২০০৪ সালে “কামারাজ” ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তামিল চলচ্চিত্র মহলে। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান রজনীকান্ত এবং কমল হাসান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এদিন তাঁর দীর্ঘদিনের সহকারী এবং প্রযোজক জি ধনঞ্জয়ন বলেছেন, তামিল সিনেমায় প্রথম রিয়েলিজমের ছোঁয়া এনেছিলেন জে মহেন্দ্রন। তিনি রিয়ালিস্টিক তামিল সিনেমার পূর্বপুরুষ বলেও উল্লেখ করেছেন জে মহেন্দ্রন।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top