News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত জেএমবি-সদস্য নাজির শেখ পুলিশ রিমান্ডে
Image

ধৃত জেএমবি-সদস্য নাজির শেখ পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ আগরতলায় ধৃত নিষিদ্ধ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর কট্টর সদস্য নাজির শেখকে নিজেদের জিম্মায় নিয়েছে রাজধানী পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং কেন্দ্রীয় ও রাজ্যের গোয়েন্দারা বহু বিস্ফোরক তথ্য উদ্ধার করেছেন বলে জানা গেছে৷

গতকাল সন্ধ্যারাতে জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর কট্টর সদস্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা নাজিরকে আগরতলার গোপন ডেরা থেকে গ্রেফতার করেছিল পুলিশ৷ আজ তাকে আদালতে তুলে পুলিশ ১৪ দিনের হেফাজতে নিয়েছে৷

রাজ্য গোয়েন্দা দফতর সূত্রে এই তথ্যের পাশাপাশি জানা গেছে, ধৃত সন্ত্রাসবাদীকে গতকাল রাতভর কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দারা টানা জেরা করছেন৷ প্রাথমিক জেরায় তার কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক তথ্য তাঁরা উদ্ধার করেছেন৷ জঙ্গি নাজিরের সঙ্গে স্থানীয় কাদের যোগসূত্র রয়েছে, আর কোনও সন্ত্রীসবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা, ইত্যাদি নানা বিষয়ে খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷ আজ তাকে নিয়ে রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে৷ তাতে, বেশ কিছু নথি এবং কয়েকটি মোবাইল উদ্ধার হয়েছে৷ সূত্রটি জানিয়েছে, নাজির শেখকে জাতীয় তদন্তকারী সংস্থাও জিজ্ঞাসাবাদ করবে৷

জানা গেছে, এডিনগরে ভাড়া থাকত নজির৷ সে আগরতলায় রাজ মিস্ত্রির কাজ করত৷ রাজ মিস্ত্রির আড়ালে সন্ত্রাসবাদী গতিবিধি ছিল তার, এমনটাই অনুমান করা হচ্ছে৷ তাঁকে আটকের ঘটনায় গোটা এডিনগর এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে রাজ্যের পুলিশ সদর দফতরে এক সাংবাদিক সম্মেলন ডেকে পুলিশ-প্রধান অখিলকুমার শুক্লা জানিয়েছিলন, গোপন খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গের পলাতক জেএমবি-র কট্টর সদস্য নাজিরকে আগরতলার এক গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছিল৷ ডিজিপি জানিয়েছিলেন, ধৃত নাজির শেখ আইইডি বিস্ফোরণে সিদ্ধহস্ত, এ সংক্রান্ত প্রশিক্ষণ সে নিয়েছে৷ জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ-এর হয়ে ওই দেশে বহু সন্ত্রাসবাদী কার্যকলাপ সংঘটিত করেছে সে৷ ভারতের নানা জায়গায় নাশকতামূলক কাজ করতে তাকে নিয়োগ করেছিল জামাত-উল৷ তিনি জানান, ২০১৮ সালের ১৯ জানুয়ারি দলাই লামা যখন বৌদ্ধগয়ায় গিয়েছিলেন তখন সেখানে তিনটি আইইডি পাওয়া যায়৷ এই আইইডিগুলি এরাই রেখেছিল৷

ত্রিপুরা বা বাংলাদেশের ড্রাগস মাফিয়াদের সঙ্গে নাজিরের কোনও যোগাসূত্র রয়েছে কিনা তা-ও যাচাই করা হচ্ছে৷ তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনের আগে বা পরে কোনওধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা তার ছিল কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন ডিজিপি অখিলকুমার শুক্লা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top