News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার ঝাজ্জরে ভয়াবহ পথ দুর্ঘটনা, দু’টি শিশু-সহ মৃত ৫
Image

হরিয়ানার ঝাজ্জরে ভয়াবহ পথ দুর্ঘটনা, দু’টি শিশু-সহ মৃত ৫

চন্ডীগড়, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বেপরোয়া গতির বলি হলেন পাঁচজন। ঘটনাস্থল হরিয়ানার ঝজ্জার জেলা। বুধবার সকালে ঝাজ্জর জেলার রাইয়া গ্রামের কাছে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। গাড়ির মধ্যে থাকা ৫ জনেরই মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন একটি পরিবারের দুই শিশু সমেত চার জন। এ ব্যাপারে এদিন ঝাজ্জরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে পাঁচজন একটি গাড়িতে দিল্লিতে একটি বিয়েবাড়ি থেকে ঝাজ্জরের কাসনি গ্রামে নিজেদের বাড়ির দিকে আসছিলেন।

পথে রাইয়া গ্রামের কাছে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের চেষ্টায় পুলিশ গাড়িটির মধ্যে থাকা পাঁচজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় গাড়িটির চালক, এক দম্পতি ও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্রাকচালক পলাতক।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top