News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের গড়চিরৌলিতে সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত ছয়টি গাড়িতে আগুন লাগিয়ে দিল মাওবাদীরা
Image

মহারাষ্ট্রের গড়চিরৌলিতে সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত ছয়টি গাড়িতে আগুন লাগিয়ে দিল মাওবাদীরা

গড়চিরৌলি, ৩১ জানুয়ারি (হি.স.): ট্রাক্টর-সহ ছয়টি গাড়িতে আগুন লাগিয়ে দিল মাওবাদীরা। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে এসেছে গড়চিরৌলি জেলার কোরচি তহসিলে ডনগারগাঁও পুলিশ আউট পোস্টের সামনে| পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকালে মাওবাদীরা কুরখেদা-কোচি-চিনচোগাড রাস্তয় গাছ ফেলে দিয়ে অবরোধ করে রাখে। এরপর রাস্তা তৈরির জন্য আনা ট্রাক্টর, দুইটি জেসিবি মেশিন-সহ ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় মাওবাদীরা। ঘটনাস্থল থেকে একাধিক পোস্টারও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ছয়টি গাড়ি একেবারে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা উত্তর গড়চিরৌলির মাওবাদীদের একটি অংশ এই হামলা চালিয়েছে। ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাওবাদ সপ্তাহ পালন করছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন। নিজের সংগঠনে নতুন লোক নিয়োগ করা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা। এই নাশকতার সঙ্গে জড়িত মাওবাদীদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top