অসম-ত্রিপুরা সীমান্ত চেকগেটে লঙ্কাকাণ্ড, পুড়ছে যাত্রীবাহী গাড়ি

পাথারকান্দি (অসম), ২০ ডিসেম্বর, (হি.স.) : পণ্যবাহী গাড়ির দালালিকে কেন্দ্র করে অসম-ত্রিপুরা সীমান্ত চেকগেটে লঙ্কাকাণ্ড। ঘটছে মারপিটের ঘটনা। আহত হয়েছেন অনেক। সীমান্তের ওপারে ‌ত্রিপুরায় অস‌মের গা‌ড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। টিএসআর নিয়ে ঘটনস্থলে পরিস্থিতি সামাল দিচ্ছেন উত্তর ত্রিপুরার ধর্মনগরের এসডিপিও জ্যোতিষ্মান দাসচৌধুরী। অসমের করিমগঞ্জ জেলা সদর থেকে বিশাল বাহিনী নিয়ে ছুটে এসেছেন পুলিশের কয়েকজন পদস্থ আধিকারিক। মোতায়েন করা হয়েছে পড়শি দুই রাজ্যের আধা-সেনা। এই খবর লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত। থমথ‌মে।