নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ আগে কলেজস্তরে অ্যালামনি দেখা গেলেও এখন সুকলস্তরেও সেটা দেখা যাচ্ছে৷ বিষয়টিকে সিক্ষামন্ত্রী সাধুবাদ জানিয়ে শনিবার উমাকান্ত একাডেমি অ্যালামনির এক অনুষ্ঠানে বললেন, কলেজগুলিতে অ্যালামনির রিপোর্ট না পেলে তাদেরকে ন্যাশন্যাল অ্যাসিস্টেন্স অ্যান্ড অ্যাক্রিডিটেশন (ন্যাক) থেকে কোনও পয়েন্টই দেয়া হয় না৷ সুকল স্তরে এ ধরনের কোনও বিষয় জনিত না থাকলেও এর গুরুত্ব যে কম নয় তাও বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী৷
রাজ্য সরকার শুধু সুকল নয়, গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যে এখন অধিক মাত্রায় গুরুত্ব দিতে শুরু করেছে এক্ষেত্রে অ্যালামনির সহযোগিতাও চাইলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, এদিনই উচ্চ শিক্ষা দপ্তরের একটি বৈঠক হয়েছে মহাকরণে৷ যাতে দেখা গিয়েছে, ত্রিশ বছর অতিক্রান্ত হলেও সোনামুড়া কলেজের ক্ষেত্রে ন্যাক এ কোন রেজিস্ট্রেশন নেই৷ শুদু এই কলেজ নয়, এমন আরও ১১টি কলেজের ক্ষেত্রেও একই অবস্থা বলে জানিয়েছেন মন্ত্রী৷ রাজ্যের মোট ২২টি সাধারণ ডিগ্রী কলেজের ক্ষেত্রে ১২টি কলেজেই এই ন্যাক রেজিস্ট্রেশন না হবার কারণে তাদের কোনও গ্রেডও নেই বলে জানান শিক্ষামন্ত্রী৷
বর্তমান শিক্ষা ব্যবস্থায় রাজ্যকে এসব খামখেয়ালীপনা থেকে বেরিয়ে জাতীয় স্তরে সম্মানজনক জায়গায় পৌঁছে দিতেও রাজ্য সরকার কে অনেক বেশী গুরুত্ব দিতে হচ্ছে৷ কলেজগুলির অধ্যক্ষদের সাথে কথা বলেই তিনি একথা বলেন৷ শিক্ষা ক্ষেত্রে রাজ্যে জাতীয় স্তরে অনেকটাই পিছিয়ে রয়েছে৷ এ থেকে উত্তরণের জন্য তিন বছরের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার৷ তিনি এই সময়ের সরকারী উদ্যোগকে সফল করে তোলার জন্য সকল অংশর জনগণের সহযোগিতা কামনা করেছেন৷ এছাড়াও শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে এনসিইআরটি পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু হবার কথাও জানান৷
2018-12-16

