News Flash

  • Home
  • Uncategorized
  • রাজভবন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নিউ মান্দাই গার্লস সুকলে স্বাস্থ্য শিবির
Image

রাজভবন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নিউ মান্দাই গার্লস সুকলে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আজ রাজভবন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে নিউ মান্দাই গার্লস হাই সুকলে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি৷ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, সরকার এবং প্রশাসনের মূল অগ্রাধিকারের ক্ষেত্র হওয়া উচিত জনগণের সুখ-শান্তি সুনিশ্চিত করা৷ এ জাতীয় স্বাস্থ্য শিবির জনগণের সুস্বাস্থ্য ও সুখের একটি উপায় মাত্র৷ এই শিবিরে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা, অতিরিক্ত মুখ্য সচিব ও রাজ্যপালের সচিব ইউ ভেঙ্কটেশ্বরালু, পশ্চিম জেলার জেলাশাসক ড সন্দীপ এন মাহাত্নে প্রমুখ৷
আজকের স্বাস্থ্য শিবিরে পরিষেবা দিতে উপস্থিত ছিলেন গাইনোকোলোজি, পেডিয়াট্রিকস, অপথালমোলোজি, মেডিসিন, ডেন্টাল ও আয়ুর্বেদ সংক্রান্ত বিশেষজ্ঞরা৷ শিবিরে ৬৬৮ জন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দেওয়া হয়৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলাশাসক ড সন্দীপ এন মাহাত্নে এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সি এম ও ড মৌসূুমী সরকার৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top