নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ফটিকরায়ে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে উদ্ধারকৃত মৃত যুবকের নাম বিপ্লব মালাকার৷ জানা গেছে, মৃতদেহ দেখতে পেয়ে সাধারণ মানুষ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
ছুটে আসে। প্রাথমিক তদন্ত করে মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্ত করতে হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিপ্লবের পরিবারের সদস্যরা। জানা গেছে, বিপ্লবের খুনের পেছনে তার বন্ধুর হাত আছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের লোকজন। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপ্লবের বন্ধু বিশাল মালাকারকে গ্রেফতার করেছে। জানা গেছে, পুলিশ বিশালকে টানা জিজ্ঞাসাবাদ করছে। তবে কী কারণে বিপ্লবকে খুন করা হয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর আসল সত্য বেরিয়ে আসবে৷
2018-12-10

