নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে র সাথে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তাদের দাবি দাওয়া নিয়ে এক বৈঠকে মিলিত হন৷ বৈঠকের শুরুতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিষ মজুমদার মুখ্যমন্ত্রীর হাতে ৬টি দাবিসনদ তুলে দেন৷ দাবিগুলির মদ্যে রয়েছে সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের জন্য বি চারপতি
মাজিতিয়া বে তন পর্ষদের রিপোর্ট কার্যকর করা, বৈদ্যুতিন প্রচার মাধমে কর্মরত সাং বাদিকদের জন্য নূ্যনতম বেতনক্রম নিশ্চিত করা, জেলা ও মহকুমা স্তরে কর্মরত সাংবাদিকদের জন্য সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নিশ্চিত করা, জেলা ও মহকুমা স্তরে কর্মরত সাংব াদিকদের জন্য সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নিশ্চিত করা, ভূমিহীন ও গৃহহীন সাং বাদকিদের জন্য হাউজিং স্কিম চালু করা, সরকারি স্বীকৃত সাংবাদিকগণকেও পেনশন প্রকল্পের আওতায় নিয়ে আসা, জাতীয় প্রেস ডে-তে জেলা ও মহকুমাস্তরের সাংবাদিকদেরও সম্মান জানানো এবং তথ্য ও সংসৃকতি দপ্তরে আইসিও এবং রিপোর্টার পদে নিয়োগ নীতি সংশোধন করা প্রভৃতি৷ মুখ্যমন্ত্রী এই দাবিগুলির বিষয়ে অবগত হন এবং এ বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা জানাবেন বলে জানান৷ প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রাণময় সাহা, সহকারি সম্পাদক সুনীল দেবনাথ, সদস্য সজল বৈদ্য ও পাপড়ি সরকার৷
2018-12-03

