চিত্রকূট, ৩ ডিসেম্বর (হি.স.): এক দিনের সফরে ভগবান শ্রী রামের তপোভূমি চিত্রকূট পৌঁছলেন বহুভাষীয় সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা| সোমবার সকালে চিত্রকূটধাম রেল স্টেশনে পৌঁছতেই সাংসদ আর কে সিনহাকে ফুল-মালা দিয়ে স্বাগত জানিয়েছেন সাংবাদিক, বিজেপি এবং বিশিষ্ট সমাজকর্মীরা| সকলের সঙ্গে বেশ কিছুক্ষণ কুশল বিনিময়ও করেন সাংসদ আর কে সিনহা|
এদিন রামমন্দির নির্মাণ প্রসঙ্গে হিন্দুস্থান সমাচার-এর চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহাকে প্রশ্ন করা হয়| সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘রাম মন্দির হিন্দুন্দের আস্থা এবং ভক্তির সঙ্গে জড়িত| অযোধ্যাতে ভগবান শ্রী রামের মন্দির যে ভাবেই হোক নির্মাণ করা হবে| এতে কোনও সন্দেহ নেই|’


