News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষায় মুসলিম মহিলাদের অংশগ্রহণ বিষয়ে সেমিনার, প্রতিটি পরিবারে মা হচ্ছেন প্রকৃত শিক্ষক ঃ শিক্ষামন্ত্রী
Image

শিক্ষায় মুসলিম মহিলাদের অংশগ্রহণ বিষয়ে সেমিনার, প্রতিটি পরিবারে মা হচ্ছেন প্রকৃত শিক্ষক ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৬ নভেম্বর৷৷ আমাদের নিজ নিজ পরিবার হচ্ছে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান৷ আর প্রতিটি পরিবারে মা হচ্ছেন প্রকৃত শিক্ষক৷ সোনামুড়া টাউন হলে আয়োজিত শিক্ষায় মুসলিম মহিলাদের অংশগ্রহণ বিষয়ক সচেতনতামূলক আলোচনাচক্রের উদ্বোধন করে শিক্ষা, আইন ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ এসপিকিউইএম প্রকল্পের অধীনে শিক্ষা দপ্তর ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস৷ সভাপতিত্ব করেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট সাজু ওয়াহিদ আহমেদ, বিশিষ্ট সমাজসেবী রতন দাস, সমাজসেবী বিশ্বজিৎ দাস প্রমুখ৷

আলোচনাচক্রের উদ্বোধন করে সংখ্যালঘু কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেন, শিক্ষার ক্ষেত্রে মুসলিম মেয়েরা এখনও অনেকটা পিছিয়ে রয়েছে৷ মুসলিম মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে৷

সবকা সাথ সবকা বিকাশ এই ভাবনাকে বাস্তবায়ন করতে রাজ্য সরকার কাজ করছে৷ তিনি বলেন, ধর্ম যার যার, উন্নয়ন সবার৷ শিক্ষা-দীক্ষায় সকল সম্প্রদায়কে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে৷ তিনি বলেন, সাক্ষরতার হিসেবে রাজ্য এগিয়ে গেলেও মাত্র ৮২ শতাংশ মুসলিম সাক্ষর জ্ঞান সম্পন্ন৷ মাদ্রাসাগুলিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে শিক্ষাদানের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷ পাশাপাশি গুণগতমান সম্পন্নপ্রকৃত শিক্ষার উপর তিনি জোর দেন৷ বর্তমানে রাজ্যে ১৪ হাজার ১৪২টি শিক্ষকের পদ খালি থাকলেও যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া যাচ্ছে না৷ ২১০ জন মুসলিম ছাত্র-ছাত্রীকে সম্প্রতি সরকারি ব্যবস্থাপনায় বিএড, ডিএল এড কোর্সে পড়াশোনাির সুযোগ তৈরি করে দিয়েছে রাজ্য সরকার৷ ১১৯টি বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ সহ বেশ কিছু সুকলবাড়ি নির্মাণ করা হচ্ছে৷ মুসলিম ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বৃত্তি সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে৷ আগামী তিন বছরের মধ্যে রাজ্যকে দেসেড মধ্যে বিশেষ স্থানে নিয়ে যাওয়ার উদ্যোগ রয়েছে রাজ্য সরকারের৷ আজকের অনুষ্ঠান থেকে মুসলিম মায়েরা অনুপ্রাণিত হবেন এবং ছেলে মেয়েদের শিক্ষার প্রসারে উদ্যোগী হবেন বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন৷ ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রতিজ্ঞা নিতে তিনি মা-বোনদের প্রতি আবেদন জানান৷

অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক সুভাষচন্দ্র দাস বলেন, শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়৷ মুসলিম সম্প্রদায়ের মানুষ শিক্ষাক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে৷ তাদের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ অনুষ্ঠানের সভাপতি মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার উল্লেখ করে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা শিক্ষা আধিকারিক বাবুল লোধ৷ আজকের এই সচেতনতামূলক আলোচনাসভায় মুসলিম মা-বোনদের উপস্থিতি ছিলো উল্লেখ করার মতো৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top