অমৃতসর, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগে রবিবার নিরাপত্তা জোরদার করা হল পঞ্জাবের অমৃতসর শহরে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রতিবছরই স্বাধীনতা দিবসের আগে সতর্কতা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয় অমৃতসরে। চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তৎপর প্রশাসন।
অন্য একটি সূত্রের খবর আজ লন্ডনের ত্রাফালগার স্ক্যোয়ারে রেফারেন্ডাম ২০২০ কর্মসূচীর আয়োজন করেছে শিখস ফর জাস্টিস নামে একটি শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এই সংগঠনের মূল কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই কর্মসূচীতে লন্ডন ডিক্লারেশন নিয়ে আলোচনার করার কথা। যার ফলে পঞ্জাবে কোনও বিচ্ছিনতাবাদী সংগঠন মাথাচারা না দিতে পারে তার জন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে অমৃতসরের কমিশনার এস এস শ্রীবাস্তব জানিয়েছেন, এই রেফারেন্ডামের কোনও প্রভাব অমৃতসরে পড়বে না। স্বাধীনতা দিবসের আগে এরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত কিছুদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানিয়েছেন, রেফারেন্ডাম ২০২০–র কোনও প্রভাবই রাজ্যে পড়বে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি পুলিশকে সজাগ থাকতে বলেছিলেন।

