News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে সরকার গড়ার দিকেই এগোচ্ছে পিটিআই, এগিয়ে ১১৯টি আসনে
Image

পাকিস্তানে সরকার গড়ার দিকেই এগোচ্ছে পিটিআই, এগিয়ে ১১৯টি আসনে

ইসলামাবাদ, ২৬ জুলাই (হি.স.): পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে বৃহস্পতিবার। সময় যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে প্রধানমন্ত্রীত্বের দাবিদার। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে মনে হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাকিস্তানের সরকার গড়ার দিকেই এগোচ্ছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ম্যাজিক সংখ্যা ১৩৭-এর চেয়ে যা সামান্যই দূরে। এযাবৎ ২৭২টি ন্যাশনাল অ্যাসেম্বলি আসনের মধ্যে ১১৯টি আসনেই এগিয়ে রয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

জেলবন্দি-পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের দল পিএমএল-এন ৬১টি আসনে এগিয়ে। বিলাবল ভুট্টোর পিপিপি এখনও আটকে ৪০-এ। তবে, প্রাদেশিক আইনসভাগুলির মধ্যে পঞ্জাব কার দখলে থাকবে তা এখনও স্পষ্ট নয়। বুধবার রাত পর্যন্ত এখানে পিএমএল-এন এগিয়ে থাকলেও সকালের পর হিসেব বদলাচ্ছে সেখানে। সিন্ধুপ্রদেশে এগিয়ে পিপিপি, খাইবার পাখতুনখোয়ায় পিটিআই। গণনা শেষ হয়েছে মাত্র ৪৭ শতাংশ আসনের। এখনও বাকি অনেক আসনের হিসেব।

উল্লেখ্য, ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরাসরি ভোট হয় ২৭২টি আসনে। ৭০টি আসন সংরক্ষিত থাকে মহিলা ও সংখ্যালঘুদের জন্য, যেগুলি ভোটে জেতা আসনের আনুপাতিক হারে বণ্টিত হয় দলগুলির মধ্যে। মোট আসনের নিরিখে সরকার গড়তে ১৭২টি আসন দরকার। যার অর্থ, ভোট-হওয়া ২৭২টি আসনের মধ্যে ১৩৭টি জিতলেই সরকার গড়া যাবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top