News Flash

  • Home
  • Uncategorized
  • বিদায় বেলায় সাফল্য দাবি উপাচার্য্যের
Image

বিদায় বেলায় সাফল্য দাবি উপাচার্য্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিতর্ক সবসময়ই ঘিরে ছিল তাঁকে৷ দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ বিদায় বেলায় ৫ বছরের উপাচার্য্য হিসেবে কর্মজীবনের সাফল্য তুলে ধরার চেষ্টা করলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য্য প্রফেসর অঞ্জন কুমার ঘোষ৷ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল হলে সাংবাদিক সম্মেলনে তিনি গত পাচ বছরে প্রচুর সফলতা অর্জন করেছেন বলে জোড় গলায় দাবি করেন৷ তবে, দেশের মধ্যে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের তালিকায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি কেন, এই বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন৷ তাঁর দাবি, ইন্ডিয়া টুডে সার্ভে রিপোর্ট অনুযায়ী ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যে র্যাঙ্ক অর্জন করতে পেরেছে তা সাফল্যের আরেকটি উদাহরণ৷ সাথে যোগ করেন, ২০০২ সালে এই বিশ্ববিদ্যালয় সি ক্যাটাগরির ছিল৷ ২০১৫ সালে তা বি ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে পেরেছে৷

এদিন প্রফেসর ঘোষ জোড় গলায় দাবি করেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে যে উন্নতি ঘটেছে তা গত পাঁচ বছরে হয়েছে৷ লাইব্রেরি পরিকাঠামো শক্তিশালী করা পাশাপাশি বেশ কয়েকটি কোর্স সফল ভাবে চালু করা হয়েছে বলে তিনি এদিন উল্লেখ করেছেন৷ এদিন তিনি অন্তিমবারের মতো সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আরও অনেক সফলতা অর্জন করতে পারবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top