News Flash

  • Home
  • Uncategorized
  • নমাজসহ কোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না তাজমহলে, রায়ে জানাল শীর্ষ অাদালত
Image

নমাজসহ কোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না তাজমহলে, রায়ে জানাল শীর্ষ অাদালত

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল একটি৷ তাই এখানে কোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না৷ বিশেষত নমাজ কোনওভাবেই পড়া যাবেনা৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার শীর্ষ আদালত এক রায়ে জানিয়েছে, এই সৌধের বদলে বহিরাগতরা অন্য যে কোনও মসজিদে গিয়ে নমাজ পড়তে পারেন। বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছে, আগ্রার প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বহাল থাকবে।
এর আগে, গত ২৪ জানুয়ারি আগ্রা শহরের অতিরিক্ত জেলাশাসক তাজমহলকে সংরক্ষণ করতে হবে বলে এক নির্দেশিকা জারি করেন ৷ এজন্য যেকোনও ধরণের প্রার্থনা বন্ধ করতে হবে তাজমহলে৷ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেইন জৈদী।
তিনি বলেন, সারা বছর ধরেই পর্যটকরা তাজমহলে যান। তাই অতিরিক্ত জেলাশাসক যে নির্দেশ দিয়েছেন সেটা বেআইনি ও বিধিবহির্ভূত। প্রার্থনা করার ব্যবস্থা করতে হবে তাজমহলে৷
সোমবার এই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ আগ্রার বাইরের লোকজন তাজমহলে শুক্রবারের প্রার্থনায় অংশ নিতে পারবেন না৷ মসজিদ কমিটির দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে এদিন এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। শহরের অতিরিক্ত জেলাশাসক তাঁর নির্দেশিকায় আগে বলেছিলেন, যাঁরা আগ্রার বাসিন্দা নন, নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের শুক্রবারের প্রার্থনার জন্য তাজমহলের মধ্যে থাকা মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, ‘প্রার্থনার জন্য তাঁদের কেন তাজমহলেই যেতে হবে? আরও অনেক মসজিদ আছে। সেখানে গিয়েও প্রার্থনা জানানো যেতে পারে।’
তাজমহলে বহিরাগতরা প্রার্থনা জানালে নিরাপত্তার বিষয়টি বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত৷ তাঁদের পর্যবেক্ষণ, একসাথে প্রার্থনার জন্য অনেক লোক জড়ো হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না৷ তাজমহলের ক্ষতি হতে পারে৷ যা কোনওভাবেই গ্রাহ্য করা যাবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top