নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রক্তদান মহৎ দান৷ স্বেচ্ছা রক্তদান একজন রোগীর প্রাণ বাঁচায়৷ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না৷ পৃথিবীতে এর বিকল্পও নেই৷ স্বেচ্ছা রক্তদানে অন্যান্যদের সাথে আজ টিএসআর পুলিশ, ক্লাব ও বিভিন্ন সংগঠনের সদস্যরাও এগিয়ে এসেছেন৷ এটা একটা নতুন মাইলস্টোন তৈরি করছে৷ সব ঠিকঠাকভাবে চললে ত্রিপুরা আগামী এক বছরে অন্য দিশায় নিজেকে তুলে ধরবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কলেজটিলার বিবেকানন্দ সংঘ প্রাঙ্গণে আয়োজিত একদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷
প্রদীপ জ্বেলে এই রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্যোক্তাদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, উদার মানসিকতা থাকলে রাজ্য আপনা আপনিই এগিয়ে যায়৷ আজ যারা এখানে স্বেচ্ছা রক্তদান করতে এসেছেন এটা তাদের উদার মানসিকতার পরিচায়ক৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদার মন নিয়ে দেশের জন্য কাজ করছেন৷ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে৷ তাতে বুঝা যায় মানবিক দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চলকে প্রধানমন্ত্রী কিভাবে এগিয়ে নিতে চান৷ অথচ এস সময় এ অঞ্চলকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের য়ে ঐতিহ্য, কৃষ্টি ও সংসৃকতি এর পথ প্রদর্শক
ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর৷ তার নামে এই বিমানবন্দরের নামকরণে আমরা গর্ববোধ করি৷ স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতালের মানোন্নয়ন হচ্ছে৷
ত্রিপুরাতে আয়ুষ্মান ভারত যোজনাকে বাস্তবায়ন করার জন্য সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করেছি৷ এর জন্য ট্রাস্ট গঠন করা হবে৷ এ যোজনায় রাজ্যে বছরে ৫ লক্ষ ২০ হাজার গরীব রোগী উপকৃত হবেন৷ এ যোজনায় কেন্দ্র ৯০ শতাংশ ও রাজ্য ১০ শতাংশ অর্থ দেবে৷ মুখ্যমন্ত্রী বলেন, গত ২৫ বছর রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত ছিলো৷ নেশা কারবার রাজ্যে ছেয়ে গেছে৷ এর চাইতে দুর্ভাগ্য রাজ্যের আর কি হতে পারে৷ একন মানুষ নতুন দিশা চান৷ বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে চলতে চায়৷ তিনি বলেন, সরকারের মাত্র সাড়ে তিন মাসে অনেকগুলি কর্মসূচি রূপায়ন করা হয়েছে৷
বিশেষ অতিথির ভাষণে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান৷ এতে হিন্দু, মুসলমান বিচার্য বিষয় হয় না৷ এতে সাম্প্রদায়িকতা দূর হয়৷ রক্তদান আজ উৎসবে পরিণত হয়েছে৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ধলেশ্বরস্থিথ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্যোতিরানন্দজী মহারাজ৷ স্বাগত ভাষণ দেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাজীব ভট্টাচার্য৷ শিবিরে ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকানন্দ সংঘের সভাপতি বিভূতি চৌধুরী৷
2018-07-09

