News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে আগুন-আতঙ্ক লখনউয়ে, হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু চারজনের
Image

সাত সকালে আগুন-আতঙ্ক লখনউয়ে, হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু চারজনের

লখনউ, ১৯ জুন (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে| মঙ্গলবার সকাল ছ’টা নাগাদ লখনউয়ের চারবাগ-এ, দুধ মান্ডি এলাকায় অবস্থিত পৃথক দু’টি হোটেলে বিধ্বংসী আগুন লাগে| সর্বপ্রথম আগুন লাগে এসএসজে ইন্টারন্যাশনাল নামক একটি হোটেলে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরও একটি হোটেলে| অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চারজনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| সৌভাগ্যবশত উদ্ধার করা সম্ভব হয়েছে হোটেল কর্মী সহ কমপক্ষে ৫৫ জনকে|
পুলিশ সুপার (লখনউ পশ্চিম) বিকাশ চন্দ ত্রিপাঠি জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল তখন ছ’টা হবে, লখনউয়ের চারবাগ-এ (লখনউ জংশন রেল স্টেশনের সন্নিকটে), দুধ মান্ডি এলাকায় অবস্থিত এসএসজে ইন্টারন্যাশনাল নামক একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরও একটি হোটেলে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন| আগুন নেভানোর পাশাপাশি দমকল কর্মীদের তত্পরতায় শুরু হয় উদ্ধারকাজ| সৌভাগ্যবশত উদ্ধার করা সম্ভব হয়েছে হোটেল কর্মী সহ কমপক্ষে ৫৫ জনকে| তবে, অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চারজনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১৫টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| আইজি (লখনউ) এস পাণ্ডে জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে এবং হোটেল কর্মী সহ অন্তত ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে| কি ভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে| তদন্তে যদি গাফিলতি প্রমাণিত হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’
বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারজনের প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী| পাশাপাশি আহতদের চিকিত্সার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top