News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে টেম্পো ও ট্যাঙ্কারের সংঘর্ষ, মৃত অন্তত ১০
Image

মহারাষ্ট্রে টেম্পো ও ট্যাঙ্কারের সংঘর্ষ, মৃত অন্তত ১০

নান্দেড়, ১২ মে (হি.স.): মহারাষ্ট্রের নান্দেড় জেলায় টেম্পো ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ১০ জন| ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন| দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই মহিলা| শনিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে প্রায় ৫৮০ কিলোমিটার দূরে, লাতুর-মুখেদ রোডের উপর জাম্ব গ্রামের সন্নিকটে| দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মুখেদ ও লাতুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে মহারাষ্ট্রের লাতুর জেলার নিলাঙ্গনা থেকে মুখেদ অভিমুখে যাচ্ছিল একটি টেম্পো| ঘড়ির কাঁটায় সকাল তখন ৯.৩০ মিনিট হবে, নান্দেড় শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, লাতুর-মুখেদ রোডের উপর জাম্ব গ্রামের সন্নিকটে যাত্রীবোঝাই টেম্পো ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের বাসিন্দা| পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল| সিনিয়র পুলিশ ইন্সপেক্টর (মুখেদ) এস বি চৌবে জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে| মৃতদের মধ্যে আটজন হলেন মহিলা, গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ২০ জন কেমুখেদ ও লাতুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে অন্তত ১০ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| লাতুর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গণেশ কিন্দ্রে জানিয়েছেন, টেম্পোর যাত্রীদের বাড়ি লাতুরের খারুসা গ্রামে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top