News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণ দেওয়ার নামে ৩.৮ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার এক
Image

ঋণ দেওয়ার নামে ৩.৮ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : ঋণ নেওয়ার জন্য ক্যানসেলড চেক জমা দিয়ে ৩.৮ লক্ষ টাকা খোয়ালেন দিল্লির মহিলা। পশ্চিম দিল্লির এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্তের স্ত্রীর খোঁজ চলছে।
প্রায়ই ব্যাঙ্ক থেকে গ্রাহকদের কাছে বিভিন্ন অফার সংক্রান্ত ফোন আসেই। সহজে ঋণ পাইয়ে দেওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল পশ্চিম দিল্লির জনৈক এক মহিলার | তবে একেবারে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার মতো পরিস্থিও তৈরি না হলেও ‘ব্যাঙ্ক’-এর কর্মী বলে পরিচয় দিয়ে দীপক অরোরা নামে ধৃত ব্যক্তি যেভাবে ফোন করে তাঁকে ব্যক্তিগত ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন, তাতে না করতে পারেননি ওই মহিলা। ঋণ নিতে রাজি হন তিনি। সেইমতো, মহিলা আধার কার্ড ও ক্যানসেলড চেক ওই ব্যক্তিকে দেন। তবে, মহিলা নিজের হাতে চেক ক্যানসেল করেননি। ওই ব্যক্তিকে করতে দেন। কায়দা করে ওই প্রতারক চেক ক্যানসেল না করে প্রাপকের জায়গায় একটি লাইন টেনে দেয়। মহিলাকে সে জানায় যে, চেকটি ক্যানসেল হয়ে গিয়েছে।
অভিযোগ, আধ-ঘণ্টার মধ্যেই মহিলার মোবাইলে একটি মেসেজ আসে। জানানো হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩.৮ লক্ষ টাকা তোলা হয়েছে। মহিলা সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ছোটেন। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। চেকে মহিলার স্বাক্ষর থাকায় ব্যাঙ্ক টাকা দিয়ে দেয়।
তা সত্ত্বেও, হাল না ছেড়ে পুলিশে অভিযোগ করেন ওই মহিলা। পুলিশ তদন্তে নেমে ৪০ বছরের অভিযুক্ত দীপক অরোরাকে গ্রেফতার করে। অভিযুক্তের স্ত্রীর খোঁজ চলছে। হয়। এর আগেও দুটি এই ধরণের প্রতারণা করেছে দীপক।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top