News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে ট্রাকের তলায় চাপা পড়ে নিহত এক স্কুটার আরোহী
Image

পঞ্জাবে ট্রাকের তলায় চাপা পড়ে নিহত এক স্কুটার আরোহী

চন্ডীগড় (পঞ্জাব), ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ট্রাকের তলায় চাপা পড়ে নিহত এক স্কুটার আরোহী। শনিবার সকালে পঞ্জাবের কপূরথলা জেলার হুসেনপুর রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সুলতানপুর থেকে একটি স্কুটারে করে কপূরথলার দিকে আসছিল তিন ব্যক্তি। হঠাৎ হুসেনপুর রেল স্টেশনের কাছে স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় স্কুটার থেকে ছিটকে পড়ে যান পালবিন্দর সিং নামে এক ব্যক্তি। পরে পাশ দিয়ে যাওয়া চলন্ত ট্রাকের তলায় চাঁপা পড়েন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পালবিন্দর সিংহের। এই দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক ট্রাকটির চালক। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় কপূরথলা সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত ট্রাক চালককে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top