News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের চন্দ্রপুরে বিক্ষোভের মুখে বাবা রামদেব, দেখানো হল কালো পতাকা
Image

মহারাষ্ট্রের চন্দ্রপুরে বিক্ষোভের মুখে বাবা রামদেব, দেখানো হল কালো পতাকা

চন্দ্রপুর (মহারাষ্ট্র), ২২ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের চন্দ্রপুরে যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন যোগগুরু বাবা রামদেব| বৃহস্পতিবার বাবা রামদেবের কনভয়ের সামনে কালো পতাকা দেখান মহারাষ্ট্র যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা| গত তিন দিন ধরে মহারাষ্ট্রের চন্দ্রপুরে রয়েছেন যোগগুরু বাবা রামদেব| বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও, চাঁদ ক্লাব ময়দানে আয়োজিত ‘মহিলা মহাসম্মেলনে’ বক্তব্য রাখবেন যোগগুরু বাবা রামদেব|
বৃহস্পতিবার সকালে যোগগুরু বাবা রামদেবের কনভয় পাবলিক ওয়ার্কস ডিপার্টেমেন্ট (পিডাব্লিউডি) অফিসে পৌঁছনো মাত্রই যুব কংগ্রেস নেতা শিবা রাওয়ের নেতৃত্বে যুব কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী-সমর্থক বিক্ষোভ প্রদর্শন করেন| এছাড়াও বাবা রামদেবের কনভয়ের সামনে কালো পতাকা দেখানো হয়| বিক্ষোভরত যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকে, ‘বাবা তুমি লাল নও, কালো টাকায় তোমার হাত কালো হয়েছে|’ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীকে আটক করেছে বলে জানা গিয়েছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top