News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচন : প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি
Image

উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচন : প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ১১ মার্চ উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচন হবে| ওই দিনই বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণও হবে| এছাড়াও আগামী ১১ মার্চ বিহারের ভাবুয়া এবং জাহানাবাদ বিধানসভা আসনের উপনির্বাচন হবে| উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৪ মার্চ| হাতে আর বেশি দিন বাকি নেই| এমতাবস্থায় উত্তর প্রদেশ ও বিহার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি|
উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দীতা করবেন উপেন্দ্র শুক্লা এবং ফুলপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী মনোনীত করা হয়েছে কে এস প্যাটেলকে| অন্যদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দীতা করবেন প্রদীপ সিং এবং ভাবুয়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে রিঙ্কি পাণ্ডেকে|
উপনির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি জারি হয়ে গিয়েছে| উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে ২০ ফেব্রুয়ারি| ২১ ফেব্রুয়ারি স্ক্রুটিনি হবে| প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন হল ২৩ ফেব্রুয়ারি| উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ১৪ মার্চ| তিনটি লোকসভা ও দু’টি বিধানসভা উপনির্বাচনের প্রতিটি ভোটদান কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top