News Flash

  • Home
  • Uncategorized
  • তান্ত্রিককে কুপিয়ে হত্যা কিল্লায়
Image

তান্ত্রিককে কুপিয়ে হত্যা কিল্লায়

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ ফেব্রুয়ারি৷৷ তান্ত্রিককে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ ঘটনা গোমতী জেলার কিল্লা থানার অধীন মৈথুলংবাড়ি গ্রামের পদরামবাড়ি পাড়ায়৷ নিহতের নাম অর্জুন কুমার জমাতিয়া৷ বয়স আনুমানিক ষাট৷ শুক্রবার সন্ধায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ কিল্লা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

জানা গিয়েছে অর্জুন কুমার জমাতিয়া তন্ত্রমন্ত্র জানতেন৷ তিনি বিভিন্ন রোগব্যধি দূর করতেন তন্ত্রমন্ত্রের মাধ্যমে, এমনটাই দাবি সংশ্লিষ্ট এলাকার জনগণের৷ শুক্রবার সন্ধ্যায় তাকে অজ্ঞাত পরিচয় আততায়ীরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে৷ স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেয়ে কিল্লা থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান তন্ত্রমন্ত্র নিয়ে করো ক্ষোভের কারণেই অর্জুনকে খুন করা হয়েছে৷ তবে এক্ষেত্রে কোন রাজনৈতিক বিষয় যুক্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top