News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে বন্ধ কারাখানায় অস্ত্র মজুত রেখেছে সিপিএম, অভিযোগ বিজেপির
Image

খয়েরপুরে বন্ধ কারাখানায় অস্ত্র মজুত রেখেছে সিপিএম, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ সিপিআইএম এর বিরুদ্ধে অস্ত্র বিলির বিস্ফোরক অভিযোগ এনেছে বিজেপি৷ বলা হচ্ছে গত এক মাস যাবত বোমা বিস্ফোরণ করানো হচ্ছে খয়েরপুরে৷ বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক এক সাংবাদিক সম্মেলনে বলেন, খয়েরপুরে একটি পরিত্যক্ত শিল্প কারখানায় দীর্ঘদিন ধরেই কতিপয় মাফিয়া গোষ্ঠী নেশা সামগ্রীর মজুত ভান্ডার বানিয়ে রেখেছিল৷ কেবল তাই নয়, গত প্রায় এক মাস ধরে সেখানে অস্ত্র মজুত করে রাখা হয়েছে৷ বিজেপির তরফে রাজ্য পুলিশের আইজি-কে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে৷ সম্প্রতি বহিঃরাজ্যের একটি গাড়িকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়৷ গাড়ির চালককে মাফিয়া গোষ্ঠীর কাছ থেকে মুক্ত করতে পুলিশি সহায়তা চয়েছিল বিজেপি৷ পরে মণিপুরের বাসিন্দা ওই চালককে ছাড়িয়ে আনে পুলিশ৷ তিনি বলেন, এই বন্ধ শিল্প কারখানা থেকে সিপিআইএম সারা রাজ্যে গত কয়েকদিনে ব্যাপক হারে অস্ত্র ছড়িয়ে দিয়েছে৷ নির্বাচনী কাজকে প্রভাবিত করার জন্য সীমান্তের ওপারে বাংলাদেশ থেকে এবং অন্যান্য বিভিন্ন স্থান থেকে অস্ত্র এনেছে সিপিআইএম৷ তিনি উল্লেখ করেন, সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে সিপিআইএম৷ এখন আর কোনও বিষয় গোপন থাকছে না৷ সারা রাজ্যে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করছে সিপিআইএম৷ পুলিশের কিছু আধিকারকি ক্যাডারদের জন্য সহায়ক ভূমিকা নিচ্ছেন৷ বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top